MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Awas Yojana: আবাস যোজনার টাকা ফেরত দিতে হবে এদের! নোটিশ পাঠানোর হুঁশিয়ারি দিলীপ ঘোষের

Awas Yojana: আবাস যোজনার টাকা ফেরত দিতে হবে এদের! নোটিশ পাঠানোর হুঁশিয়ারি দিলীপ ঘোষের

Dilip on AWAS Yojana: আবাস যোজনায় দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কড়া বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের। অযোগ্য প্রাপকদের নোটিস ও টাকা ফেরতের নির্দেশ, চলছে বিশেষ অডিটও। কোচবিহার সফরে কী জানালেন মন্ত্রী, বিস্তারিত জানুন।

2 Min read
Author : Saborni Mitra
Published : Sep 20 2026, 09:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
দুর্নীতিগ্রস্তদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি
Image Credit : Asianet News

দুর্নীতিগ্রস্তদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি

কোচবিহার সফরে গিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। আবাস যোজনায় দুর্নীতিগ্রস্তদের আইনের আওতায় আসতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
অযোগ্যদের নোটিস পাঠানোর ঘোষণা
Image Credit : Asianet News

অযোগ্যদের নোটিস পাঠানোর ঘোষণা

মন্ত্রী জানান, আবাস যোজনার সুবিধা পাওয়ার অযোগ্য হয়েও যাঁরা বাড়ি তৈরির টাকা পেয়েছেন, তাঁদের নোটিস পাঠানো হবে। শুধু তাই নয়, অযোগ্য প্রাপকদের সেই টাকা ফেরতও দিতে হবে বলে জানিয়েছেন তিনি।

Related Articles

Related image1
8th Pay Commission: বেতন, ফিটমেন্ট ফ্যাক্টর আর DA, এখনও পর্যন্ত ৮ম বেতন কমিশনে কী কী আলোচনা? এক নজরে দেখুন
Related image2
Weather Alert: অর্ণব আসুক বা না আসুক, কলকাতা-সহ বঙ্গজুড়ে দুর্যোগের ঘনঘটা! কবে কোথায় বৃষ্টি, রইল আপডেট
38
কোচবিহারে প্রশাসনিক বৈঠক
Image Credit : ANI

কোচবিহারে প্রশাসনিক বৈঠক

দার্জিলিং ও কালিম্পঙে গ্রামোন্নয়ন নিয়ে পর্যালোচনা বৈঠক সেরে রবিবার কোচবিহারে পৌঁছন দিলীপ। কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার পঞ্চায়েত বিভাগের কাজের অগ্রগতি নিয়ে প্রশাসনিক বৈঠক করেন তিনি।

48
৫৫ লক্ষ নতুন আবেদন আবাস যোজনায়
Image Credit : Asianet News

৫৫ লক্ষ নতুন আবেদন আবাস যোজনায়

বৈঠকের আগে মন্ত্রী জানান, আবাস যোজনায় ৫৫ লক্ষ নতুন আবেদন জমা পড়েছে। এই আবেদনগুলির ভেরিফিকেশন করা হবে বলে জানান তিনি।

58
ভেরিফিকেশন অনুযায়ী মিলবে টাকা
Image Credit : ANI

ভেরিফিকেশন অনুযায়ী মিলবে টাকা

দিলীপ ঘোষ জানান, যতটুকু ভেরিফিকেশন সম্পন্ন হবে, সেই অনুযায়ী প্রাপকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। অর্থাৎ, ধাপে ধাপে যাচাই প্রক্রিয়া চলবে বলেই জানিয়েছেন তিনি।

68
তৃণমূল জমানার দুর্নীতি নিয়ে সরব মন্ত্রী
Image Credit : ANI

তৃণমূল জমানার দুর্নীতি নিয়ে সরব মন্ত্রী

আবাস যোজনা ও ১০০ দিনের কাজের প্রকল্পে তৃণমূল আমলে লাগামছাড়া দুর্নীতির অভিযোগ তোলেন দিলীপ ঘোষ। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এ নিয়ে অডিট চলছে বলে জানান তিনি।

78
বিশেষ অডিট ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
Image Credit : Asianet News

বিশেষ অডিট ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

যে সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে বেশি অভিযোগ এসেছে, সেখানে স্পেশ্যাল অডিট করা হচ্ছে বলে জানান মন্ত্রী। দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ প্রমাণিত হলে প্রধান হোক বা সরকারি আধিকারিক-- কাউকে রেয়াত করা হবে না বলে স্পষ্ট বার্তা দেন তিনি।

88
পঞ্চায়েতের পরিচালনগত সমস্যাতেও নজর
Image Credit : ANI

পঞ্চায়েতের পরিচালনগত সমস্যাতেও নজর

সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ জানান, বেশ কিছু পঞ্চায়েতে পরিচালনগত সমস্যা রয়েছে, যা শীঘ্রই সমাধান করা হবে। যেখানে ১৫ দিন ধরে প্রধান অনুপস্থিত বা আসছেন না, সেখানে প্রশাসক বসানো হবে বলেও জানান তিনি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দিলীপ ঘোষ
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
অন্নপূর্ণা যোজনার টাকা পেতে অক্টোবরই সবচেয়ে গুরুত্বপূর্ণ! সেপ্টেম্বরে টাকা পেলেও এবার বাদ পড়তে পারেন?
Recommended image2
DA West Bengal: বকেয়া ডিএ নিয়ে ফের জট, ৮ লক্ষ গ্রান্ট ইন এড কর্মচারীর টাকা আটকে গেল?
Recommended image3
Now Playing
Humayun Kabir: তুলে নিয়ে গিয়েছিল, ১১ ঘণ্টা পর পুলিশ ছেড়ে দিতেই ফের হম্বিতম্বি হুমায়ুনের!
Recommended image4
Now Playing
PM Modi 25 Years: ২৫ বছরের রাজনৈতিক যাত্রা! মোদীর বিশেষ দিনে কেন গুরুত্বপূর্ণ শুভেন্দুর ভূমিকা?
Recommended image5
Nabanna Salary Hike: পুজোর মাসেই বাড়তি টাকা! ৫০০ টাকা বাড়ল ভাতা, অক্টোবর থেকে বেশি বেতন পাবেন এই সরকারি কর্মীরা
Related Stories
Recommended image1
8th Pay Commission: বেতন, ফিটমেন্ট ফ্যাক্টর আর DA, এখনও পর্যন্ত ৮ম বেতন কমিশনে কী কী আলোচনা? এক নজরে দেখুন
Recommended image2
Weather Alert: অর্ণব আসুক বা না আসুক, কলকাতা-সহ বঙ্গজুড়ে দুর্যোগের ঘনঘটা! কবে কোথায় বৃষ্টি, রইল আপডেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved