হাতে মদের বোতল-সিগারেট সঙ্গে উদ্দাম নাচ, স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের পিকনিকের ভিডিও ভাইরাল

Published : Jul 26, 2022, 03:21 PM ISTUpdated : Jul 26, 2022, 03:27 PM IST
হাতে মদের বোতল-সিগারেট সঙ্গে উদ্দাম নাচ, স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের পিকনিকের ভিডিও ভাইরাল

সংক্ষিপ্ত

অশোকনগরের দিঘরা হরদয়াল বিদ্যাপীঠের  (Dighara Haradayal Vidyapith) শিক্ষক-শিক্ষিকাদের পিকনিকের ভিডিও ভাইরাল (Viral Video)নেট দুনিয়ায়। মত্ত অবস্থায় সিগারেট হাতে নাচতে দেখা যায় শিক্ষক-শিক্ষিকাদের।   

শিক্ষক সমাজ গড়ার কারিগর।  আগামি প্রজন্মকে তৈরি করে সঠিক শিক্ষা দিয়ে তাদের সঠিক পথ দেখিয়ে সনমাজের সোজা রাখাই শিক্ষকদের দায়িত্ব। কিন্তু সেই শিক্ষকদের হাতেই যদি থাকে মদের গ্লাস, মদের বোতল নিয়ে দেখা যায় উদ্দাম নাচতে, টমমল পুরুষ থেকে মহিলা সকল  শিক্ষকদের পা, তাহলে সমাজ কোন পথে যাচ্ছে এটা আর বলা অপেক্ষা রাখে না। এমনই লজ্জাজনক, নিন্দাজনক ঘটনা ঘটেছে এই রাজ্যেরই এক স্কুলে। যেই ভিডিও এখন নেট দুনায়ায় ভাইরাল। স্মার্ট ফোন আর ইন্টারনেটের যুগে সকলেই দেখছেন সমাজ গড়ার কারিগরদদের এই অধঃপতনের ছবি। সমাজে যে  ঘূণ ধরেছে এঅ ভিডি তার জ্বলজ্যান্ত প্রমাণ। সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে শিক্ষক-শিক্ষিকাদের মত্ত অবস্থায় এমন উল্লাসের ভিডিওতে।

উপরের ভিডি উত্তর ২৪  পরগনার  দিঘরা হরদয়াল বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষিকাদের। স্কুলের কমিটির তরফে জানানো হয়েছে  স্কুলের বাইরে গত ফেব্রুয়ারি মাসে শিক্ষক-শিক্ষিকারা  পিকনিকের আয়োজন করেছিল। যার সাথে স্কুলের কোনও যোগ নেই। সম্পূর্ণ ব্যক্তিগতভাবেই দিঘরা হরদয়াল বিদ্যাপীঠের কিছু শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মিরা একত্রিত হয়েছিলেন। সেই পিকনিকের সময় এই ভিডিও তোলা। যেথানে দেখা কেউ মদের বোতল ,কেউ আবার সিগারেট হাতে উদ্দাম নৃত্য করছেন। ওই পিকনিকে বাইরের কেউ আমন্ত্রিত ছিল না বলেও জানিয়েছেন স্কুলের স্টাফ কাউন্সিলের সেক্রেটারি অর্ণব ঘোষ। নিজেদের মধ্যেই কে সেই ভিডিও বাইরে প্রকাশ করেছে বলে জানিয়ছেন তিনি। ভিডিও ছড়িয়ে পরায় অস্বস্তিতে পড়ছে স্কুল কর্তৃপক্ষ। 

এই ঘটনায় যে স্কুল কর্তৃপক্ষ লজ্জিত। তারা ক্ষমাও চেয়ে নিয়েছেন। স্কুলের যে সকল শিক্ষক-শিক্ষিকারা এই পিকনিকে উপস্থিত ছিল তারাও দুঃখিত ও লজ্জিত বলে জানানো হয়েছে স্কুল কমিটির পক্ষ থেকে। তবে যেহেতু স্কুলের বাইরে ব্যক্তিগত জীবনে এমন ঘটনা ঘটেছে সেই কারণে তাদের বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেই বিষয়ে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে স্কুল কিমিটির তরফে। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর স্কুলের অভিভাবকরাও কমিটির সঙ্গে দেখা কপে প্রতিবাদ জানিয়েছে। যাতে ছাত্রছাত্রীদের  উপর এর প্রভাব না পড়ে সেই কারণে অশোকনগরের  দিঘরা হরদয়াল বিদ্যাপীঠের  পঠনপাঠন প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে। তবে এমন ঘটনায় নিন্দায় শিক্ষক মহল থেকে নেটিজেনরা। 

আরও পড়ুনঃপার্থ-অর্পিতাকে মুখোমুখি জেরা, মঙ্গলবারই সামনে আসতে পারে চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুনঃঅর্পিতার গোপন কালো ডায়েরি-তে কি রয়েছে, চাঞ্চল্যকর তথ্য ইডি সূত্রে

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ইস্যু দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি-সহ বিভিন্ন বিষয়, শাসকের বিরুদ্ধে 'চার্জশিট' বিজেপি-র
তাহলে প্রসেনজিৎ বিজেপিতেই যাচ্ছেন? সুকান্ত-সহ বিজেপি নেতারা গেলেন অভিনেতার বাড়িতে