আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঝাড়খণ্ডে গভীর নিম্নচাপ। উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধের কথা জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর অভ্যন্তরীণ ওড়িশার ওপর একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। গত ৬ ঘণ্টায় ১৫ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপটি ঝাড়খণ্ড, উত্তর ছত্তিশগড় এবং সংলগ্ন পূর্ব মধ্যপ্রদেশের ওপর দিয়ে আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা (৭-১১ সেমি)। দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার এক-দুটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। ঝড়ো হাওয়া: পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় ৪০-৫০ কিমি বেগে এবং বাকি জেলাগুলিতে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
36
ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোন কোন জেলায়?
এই বিষয়ে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৭ থেকে ৯ জুলাইয়ের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার দাপট বজায় থাকবে। এবং ১০ জুলাই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী দুর্যোগের সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। বঙ্গোপসাগর থেকে প্রবল জলীয় বাষ্প প্রবেশের কারণে আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ব্যাপক বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে। ৭ জুলাই অর্থাৎ মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭-২০ সেমি) হতে পারে।
56
কোথায় কোথায় জারি লাল সতর্কতা ?
জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে এক-দুটি জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টি (২০ সেমি) হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙেও অতি ভারী বৃষ্টি হতে পারে। ৯ জুলাই উত্তরবঙ্গের পার্বত্য ও ডুয়ার্স সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি জারি থাকবে বলে খবর।
66
কী বলছে আবহাওয়া দফতর?
উত্তরবঙ্গের জন্য সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। টানা বৃষ্টির জেরে দার্জিলিং এবং কালিম্পং জেলার পাহাড়ি এলাকায় ধস (Landslide) নামার আশঙ্কা রয়েছে। তিস্তা, তোর্সা, জলঢাকা ও রায়ডাকের মতো নদীগুলির জলস্তর বৃদ্ধি পেতে পারে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.