বুধেও কালবৈশাখীর সতর্কতা, আজ বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

Published : Jun 10, 2026, 06:59 AM IST

একটি নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন। দক্ষিণবঙ্গে বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস থাকলেও, উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী সাতদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

PREV
16

বিকেল হলেই নামছে বৃষ্টি। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে হাল ঠিক এমনটাই। রোজ বিকেলের পর হচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টি। আজও আবহাওয়া থাকবে ঠিক এমনটাই জানিয়ে দিল হাওয়া অফিস।

26

হাওয়া অফিস সূত্রে খবর, পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত একটি নিম্নচাপ সক্রিয় আছে, যা পূর্ব বিহার হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে বিস্তীর্ণ। একই সঙ্গে আবার পশ্চিমবঙ্গ, সিকিম ও পার্শ্ববর্তী এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সে কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাস্প প্রবেশ করছে। যার ফলে আগামী সাত দিন উত্তরবঙ্গে বজ্রপাত, ঝোড়ো হাওয়া এবং কোথাও ভারী বৃষ্টি হবে।

36

আজ দক্ষিণের একাধিক জেলাতেও হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস আছে।

46

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুসারে, বুধবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ থাকবে। আজ মাঝে মধ্যে রোদ দেখা যাবে। ফলে ভ্যাপসা গরম অনুভূত হবে।

56

আজ বিকেলের দিকে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলিতে হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। যার ফলে সাময়িক স্বস্তি মিলবে। আজ গরম পুরো না কমলেও সামান্য বলে স্বস্তি মিলবে।

66

উত্তরবঙ্গে আপাতত প্রাকবর্ষার আমেজ তৈরি হয়েছে। সপ্তাহজুড়ে সহ জেলাতেই হবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি। আজ ৪০ থেকে ৫০ কিমি বেগে বইবে দমকা হাওয়া। পাশাপাশি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি আছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories