Annapurna Bhandarঅন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩,০০০ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে কি না, তা সহজেই কয়েকটি ধাপে যাচাই করা যায়। ব্যাংক পাসবই, মোবাইল ব্যাংকিং, SMS অ্যালার্ট বা সংশ্লিষ্ট পোর্টালের মাধ্যমে পেমেন্ট স্ট্যাটাস পরীক্ষা করা সম্ভব।
রাজ্যে চালু হওয়া নতুন সামাজিক প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে? তাই নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনেকের। যদিও ইতিমধ্যেই অনেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে শুরু করেছেন। কিন্তু অনেকেই টাকা পাননি।
210
মুখ্যমন্ত্রী শুভেন্দুর বার্তা
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যোগ্য মহিলারা যাতে অন্নপূর্ণা যোজনার টাকা পান, তা নিশ্চিত করবে তাঁর সরকার। আর তাঁর সরকার সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে। অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম প্রকাশিত হয়েছিল তা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। মন্ত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন, তা নিয়ে সমস্যা অনেকটাই মিটেছে।
310
টাকা বা আবেদনের স্টেটাস চেক
রাজ্য প্রশাসনের সামাজিক সুরক্ষা পোর্টালের ব্যবহার অনেকটাই সহজ হয়েছে। বাড়িতে বসেই আবেদনের বর্তমান পরিস্থিতি চেক করতে পারবেন । পাশাপাশি স্টেটাস চেক করতে পারবেন। সাইবার জালিয়াতি রুখতে যথেষ্ট কড়়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। আবেদনের অগ্রগতি জানার ডিজিটাল ধাপগুলি কী কী?
অফিসিয়াল পোর্টালে ঢুকতে হবে- প্রথম ও প্রধান শর্ত হল উপভোক্তাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক সুরক্ষা পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকতে হবে।
510
দ্বিতীয় ধাপ
ওটিপি ভেরিফিকেশন
পোর্টালে ঢোকার পরে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর ও স্ক্রিনে থাকা ক্য়াপচা কোডটি সঠিকভাবে দিতে হবে। এরপরই মোবাইলে একটি ওটিপি আসবে। সেটি নির্দিষ্ট বস্কে বসালেই লগ-ইন হবে।
610
তৃতীয় ধাপ
স্ট্যাটাস চেক মডিউল- লগ-ইন করার পর স্ক্রিনে "Application Status" (আবেদনের অবস্থা) অথবা "Beneficiary Status Check" (সুবিধাভোগীর অবস্থা যাচাই) অপশনটি বেছে নিতে হবে
710
তথ্য় প্রদান
এই ধাপে উপভোক্তাকে নিজের আবেদন নম্বর ও মোবাইল নম্বর দিতে হবে। নিরাপত্তার খাতিরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ব্য়ক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে এখানে আরও একবার ওটিপি যাচাইকরণ হতে পারে।
810
শেষ ধাপ
অনুসন্ধান- শেষে submeit বা search বটনে ক্লিক করলে স্ক্রিনে আবেদনের সর্বশেষ তথ্য় স্টেটাস ভেসে উঠবে।
910
স্টেটাসের কী অর্থ?
pending- আপনার আবেদন যাচাইয়ের স্তরে রয়েছে
under verification- সরকারি আধিকারিকরা আপনার আবেদন খতিয়ে দেখছেন। নথিপত্রের সত্যতা যাচাই করা হচ্ছে।
approved-আবেদন আইনি আর প্রশাসনিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সেটিতে এবার টাকা পাঠানোর তোড়জোড় শুরু হয়েছে।
reject- নথিপত্রে ভুল-সহ যে কোনও কারণে আপনার আবেদন বাতিল করা হয়েছে।
1010
টাকা পেয়েছেন কি?
একবার আবেদন 'Approved' বা অনুমোদিত হয়ে গেলে, উপভোক্তারা পোর্টালের 'Payment Status' বিভাগে গিয়ে ট্রেজারি থেকে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর রিয়েল-টাইম আপডেট দেখতে পাবেন।