weather: বাংলায় পা রেখেও কলকাতা থেকে মুখ ফেরাল বর্ষা! প্যাচপ্যাচে গরমে আর কত দিন থাকতে হবে দক্ষিণবঙ্গকে

Published : Jun 09, 2026, 08:05 PM IST

Bengal Monsoon: পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে, তবে কলকাতায় এখনও উল্লেখযোগ্য বৃষ্টির দেখা মেলেনি। তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল শহরবাসী এখন বৃষ্টির অপেক্ষায় দিন গুনছেন। 

PREV
110
বঙ্গে এল বর্ষা

প্রবল অস্বস্তির মধ্যেই শেষপর্যন্ত নির্ধারিত সময়েই পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করল। মঙ্গলবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে। তবে এখনও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিকে বর্ষার জন্য অপেক্ষা করতে হবে।

210
বর্ষার পূর্বাভাস

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস হল আর মাত্র কয়েক দিন। তারপরই গোটা রাজ্যে বর্ষার উপযুক্ত পরিবেশ তৈরি হবে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গকে বর্ষার জন্য এখনও ৪-৫ দিন অপেক্ষা করতে হবে।

310
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি

মঙ্গলবার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে। পাহাড় সংলগ্ন ৩ জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তর থেকে দক্ষিণবঙ্গের দিকে ক্রমশই এগিয়ে আসছে বর্ষা।

410
কোন কোন জেলায় বর্ষা

হাওয়া অফিসের রেকর্ড অনুযায়ী মঙ্গলবার দুপুর পর্যন্ত গোটা কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির বেশিরভাগ অংশ ও দার্জিলিং-এর কিছু অংশে প্রবেশ করেছে বর্ষা।

510
সময়ের আগেই বর্ষা

উত্তরবঙ্গে খাতায় কলমে বর্ষা প্রবেশের দিন হল ১০ জুন। অর্থাৎ নির্ধারিত দিনের আগেই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বর্ষা পা রেখেছে। আগামী ৪-৫ দিনের মধ্যে রাজ্যের বাকি অংশে বর্ষা প্রবেশ করবে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা- এই রাজ্যগুলিতেও বর্ষার উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে।

610
দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া আপাতত হতাশ করার মত। কারণ আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে যেমন ঝড়বৃষ্টি হচ্ছিল তেমনই হবে। আপাতত স্বস্তি নেই। আর্দ্রতা প্রবল থাকায় অস্বস্তিসূচক মাত্রা ছাড়া হবে। পশ্চিমের কয়েকটি জেলায় গরমের সতর্কতা জারি করা হয়েছে।

710
বৃষ্টির পূর্বাভাস

বুধবার পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা ও হুগলিতে বৃষ্টির পাশাপাশি ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া দিতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

810
কলকাতায় বৃষ্টি

হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী বুধবার ও বৃহস্পতিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গাঙ্গেয় উপত্য়কার জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রার তেমন ফারাক হবে না। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৭৮ শতাংশের বেশি।

910
সোমবার পর্যন্ত বৃষ্টি

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। তবে পাল্লা দিয়ে অস্বস্তিও বজায় থাকবে।

1010
বৃর্ষার বৃষ্টি

মৌসম ভবন আগেই জানিয়েছিল এবার গড় বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কম হবে। এল নিনোর প্রভাবে এমনটা হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories