দুটি বিবাহবহির্ভুত সম্পর্ক বাঁচাতে পথের কাঁটা স্বামীকে ভাড়াটে খুনি দিয়ে খুন গৃহবধূর

Published : Jul 22, 2021, 03:44 PM ISTUpdated : Jul 22, 2021, 03:56 PM IST
দুটি বিবাহবহির্ভুত সম্পর্ক বাঁচাতে পথের কাঁটা স্বামীকে ভাড়াটে খুনি দিয়ে খুন গৃহবধূর

সংক্ষিপ্ত

'জোড়া' পরকীয়াকে বাঁচাতে স্বামীকে ভাড়াটে খুনি দিয়ে খুন! গ্রেপ্তার ২।

'জোড়া' পরকীয়াকে বাঁচাতে স্বামীকে ভাড়াটে খুনি দিয়ে খুন! গ্রেপ্তার ২। শেষ পর্যন্ত 'জোড়া' পরকীয়াকে বাঁচাতেই গ্রামের গৃহবধূ স্বামীকে ভাড়াটে খুনি দিয়ে মেরে ফেলার অভিযোগে বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের ফরিদপুর এলাকায়। এমন ঘটনায় স্তম্ভিত গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে অন্যান্যয গৃহবধূরা। মৃতের নাম সহিদুল শেখ (৪২)। 

তাঁর বাড়ি স্থানীয়  দিয়ারাপাড়ায়। কয়েক দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও পলাতক সহিদুলের স্ত্রী সেলিনা বিবি। 

মৃতের পরিবার জানিয়েছে, দুই যুবকের সঙ্গে সেলিনার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। আর এই সম্পর্কের কথা জানতে পারেন সহিদুল। এ নিয়ে সংসারে নিত্যই অশান্তি হত। এই নিয়েই দিন কয়েক আগে সেলিনার সঙ্গে তুলকালাম ঝগড়া হয় সহিদুলের। এর পর সেলিনা বাড়ি ছেড়ে চলে যান। ওই দিন সন্ধ্যা নাগাদ সহিদুলও বাড়ির বাইরে গিয়ে আর ফেরেননি। তারপর এদিন উদ্ধার হলো তাঁর মৃতদেহ।

স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে। অভিযোগ, এলাকারই একটি জঙ্গলে মদ খাওয়ানোর পরে সহিদুলকে পিটিয়ে মারে স্ত্রী সেলিনা ও দুই প্রেমিক। তার পর বিদ্যালয়ের সিঁড়ির তলায় মৃতদেহ রেখে চলে যায়। পরিবারের আরও অভিযোগ, সেলিনার কথাতেই সহিদুলকে খুন করে ওই দুই দুষ্কৃতী। অভিযুক্ত গৃহবধূ ও তার দুই প্রেমিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল গোটা গ্রাম।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Today’s News in Bengali Live: উৎসবের মরশুমে রৌদ্রঝলমল আবহাওয়া? বাড়ি থেকে বেরনোর আগে জানুন হাওয়া বদলের আপডেট
Nandigram Byelection: নন্দীগ্রাম-রেজিনগর উপনির্বাচন ঘিরে টানটান উত্তেজনা, সকাল থেকেই ভোটদানের লম্বা লাইন