বিজেপি নেতা সুজিত মণ্ডলের মৃত্যুর পর কুশপুতুল দাহ করে শেষকৃত্য সম্পন্ন করল তাঁর নাবালক সন্তান। কেন এমন পরিস্থিতি তৈরি হল? কী জানা যাচ্ছে? পড়ুন বিস্তারিত।

মুর্শিদাবাদে বিজেপি কর্মী খুন। নিহত বিজেপি কর্মী সুজিত মণ্ডল। খুনের পরে দুষ্কৃতীরা নিহতের দেহ টুকরো টুকরো করে ভাসিয়ে দিয়েছে। আর দেহের কিছু অংশ উদ্ধার হলেলও পুরো দেহ পাওয়া যায়নি। আর সেই কারণেই কুশপুতুলকেও 'বাবা' হিসেবে দাহ করে চিরবিদায় জালান পুত্র।

রবিবার মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার অন্তর্গত ধুলিয়ান শ্মশানে সুজিত মণ্ডলের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ধুলিয়ান শ্মশানে উপস্থিত ছিলেন বিজেপির জেলার শীর্ষ নেতারা। ছিলেন মালদা দক্ষিণ জেলা সহ সভাপতি মিলন মণ্ডল। তিনি বলেন, 'যেহেতু সুজিতের দেহ পাওয়া যায়নি। তাই আজ প্রতীকী ভাবে তাঁকে চিরবিদায় জানান হল। সুজিতের পরিবারের পাশে দাঁড়াতে আজ আমরা এখানে এসেছি। দলের তরফে সরকারের কাছে অনুরোধ করা হবে। যাতে ওঁর পরিবারকে আর্থিকভাবে দ্রুত সাহায্য করা হয়।' দল নিহত নেতার পরিবারের পাশে থাকবে বলেও জানিয়েছে স্থানীয় বিজেপি নেতারা।

গত ২৮ অগস্ট থেকে নিখোঁজ ছিলেন ধুলিয়ান পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা এলাকার বিজেপি নেতা সুজিত মণ্ডল। পরবর্তীকালে সামসেরগঞ্জ থানার পুলিশ শামাউল হক, জানি শেখ ও তাজফিরা বিবি নামে তিন জনকে গ্রেফতার করে। তাদের জেরা করে পুলিশ ৩ সেপ্টেম্বল ফরাক্কার বাল্লারপুর ঘাট সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে সুজিতের দেহ একটি অংশ উদ্ধার করে। দেহের বাকি অংশ ভেসে গিয়েছে বলে অনুমান পুলিশের। ওই দেহাংশ উদ্ধারের পরে সেটি সুজিতের কিনা তা জানতে ডিএনএ টেস্ট করা হয়। তারপরই তা সুজিতের পরিবারের হাতে দেহাংশ তুলে দেওয়া হয়। মৃত বিজেপি কর্মীর সম্পূর্ণ দেহা না পাওয়ায় আজ, রবিবার হিন্দু ধর্মীয় রীতি মেনে কুশপুতুল তৈরি করে তা দাহ করা হয়। সুজিতের নাবালক পুত্র শেষকৃত্য সম্পন্ন করে।

সুজিত মণ্ডল খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত শামাউলকে নিয়ে সিআইডি ঘটনার পুনর্নিমর্মাণের জন্য ধুলিয়ানের একটি বাজারে দিয়েছিল। সেখানেই শামাউল পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। সেই সময় এনকাউন্টারে খতম করা হয় সামাউলকে। সামাউলের সঙ্গে সুজিতের ব্যবসায়িক সম্পর্ক ছিল। দুজনেই ব্যবসার পাশাপাশি সুদের কারবার করত। সম্প্রতি সুজিত বড় অঙ্কের টাকা শামাউলকে ধার দিয়েছিল। কিন্তু ফেরত পাচ্ছিল না। সুজিত টাকা চেয়ে চাপ দেওয়াতেই তাদের সম্পর্কের অবনতি হয়েছিল। তারই জেরে সুজিতকে রীতিমত পরিকল্পনা করে খুন করে বলে অভিযোগ তদন্তকারীদের। প্রমাণ লোপাট করতেই টুকরো টুকরো করে গঙ্গায় ভাসিয়ে দেয়।