
Howrah Police News: উত্তর হাওড়ার পর এবার সাঁকরাইল। পুলিশের জালে পুলিশ কর্মী, সাঁকরাইলে তৃণমূল বিধায়কর ঘনিষ্ট। বিধায়কের হয়ে তোলাবাজির অভিযোগ হাওড়া সিটি পুলিশের কর্মী শাহীন মোল্লা ওরফে সানকে গ্রেফতার করে এলাকায় হাফ পেন্ট আর পরিয়ে ঘোরালো পুলিশ। হাওড়ার তথাকথিত 'ডন' আকাশ সিংকে কেবল অন্তর্বাস পরিহিত অবস্থায় হাওড়ার রাজপথ দিয়ে ঘোরানো হলো।
২০২১ সালে পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি চালানো এবং ২০টিরও বেশি বোমা নিক্ষেপ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুলিশ তাকে চলতি মাসের শুরুর দিকেই গ্রেফতার করেছিল। তবে, সমস্ত অপরাধীদের প্রতি একটি কঠোর বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আজ তাকে এভাবে রাজপথে ঘোরানো হলো। পুলিশ সূত্রে জানা যাচ্ছে ২০২১ ও তারপরে বেশ কয়েকবার এলাকার একাধিক জায়গা।
অন্যদিকে, আক্রান্ত বিজেপি কর্মী ঈশ্বর রত্না। নৈহাটী পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাহা পাড়ার বাসিন্দা। মাথায় ৫২ টি সেলাই পড়েছে। বুকে পিঠে আঘাত রয়েছে। পরিবার জানিয়েছে প্রতি দিনের মত রাতে খাওয়া দাওয়া করে এলাকায় গঙ্গার ঘাটের দিকে গিয়েছিল। সে সময় পিছন দিক থেকে ওর মাথায় রড, লাঠি দিয়ে তৃণমূলের দুষ্কিতি কুন্দন তাঁতোয়া ও চন্দন তাঁতোয়া হামলা চালায়। বিজেপি কর্মীর বাবা শ্যামসুন্দর রত্না বলেন, এই এলাকায় ছেলে একমাত্র বিজেপি করে বলে বার বার ওকে হেনস্থা করা হয়েছে। এবার প্রানে মারতে চেয়েছিল। ভেবেছিল মরে গেছে তাই ওরা ওকে গঙ্গার পাড়ে ফেলে দিয়েছিল।
ঘটনার খবর পেয়ে তিনি গিয়ে দেখেন ছেলে রক্তাত্ব অবস্থায় পড়ে রয়েছে। প্রথমে নৈহাটী হাসপাতাল সেখান থেকে কল্যানীর জে এন এম হাসপাতাল ঘুরে কলকাতার আর জি করে স্থানান্তরিত করা হয়। ঘটনা নিয়ে স্থানীয় বিজেপির যুবমোর্চার নেতা লখিন্দর রাজভর বলেন, ঈশ্বর ওয়ার্ডের সক্রিয় বিজেপি কর্মী। এর আগেও তৃণমূল ওকে মেরেছে। কিন্তু ক্ষমতা হারিয়েও এখানে তৃণমূলের দুষ্কৃতীরা দাপট দেখাচ্ছে। তিনি দলকে বিষয়টি জানিয়েছেন। থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.