Humayun Kabir: পুলিশের ম্যারাথন জেরা, থানায় সাড়ে পাঁচ ঘণ্টা শুধু জল-বিস্কুটেই কাটালেন হুমায়ূন কবীর

Published : Jul 19, 2026, 10:44 PM IST

পুলিশি জেরার জন্য থানায় প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা কাটাতে হয় হুমায়ূন কবীরকে। দীর্ঘ জেরার মাঝে তিনি শুধু জল ও বিস্কুট খেয়েই সময় কাটান বলে জানা গিয়েছে। জেরা শেষে থানা থেকে বেরিয়ে তদন্তে সহযোগিতার কথা জানান তিনি।

PREV
18
সাড়ে পাঁচ ঘণ্টার জেরার মুখে হুমায়ুন

শক্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের উদ্দেশ্যে 'কুকথা' বলা এবং প্ররোচনামূলক ভাষণ দেওয়ার অভিযোগে রবিবার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা জেরার মুখে পড়লেন নওদার 'আম জনতা উন্নয়ন পার্টি'র বিধায়ক হুমায়ুন কবীর।

28
ঘটনার সূত্রপাত ৮ মে

গত ৮ মে একটি জনসভা থেকে শক্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে একাধিক 'কুকথা' বলেছিলেন হুমায়ুন। এরপরই পুলিশের তরফে শক্তিপুর থানায় তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়।

38
রেজিনগর থানাতেও পৃথক মামলা

রেজিনগর থানা এলাকার একটি জনসভায় 'কুকথা' বলার অভিযোগে সেখানকার পুলিশও হুমায়ুনের বিরুদ্ধে সুয়ো মোটো মামলা রুজু করে। রেজিনগর থানার দু'টি নোটিশেই তদন্তকারী আধিকারিকের মুখোমুখি হয়েছিলেন তিনি।

48
প্রথম নোটিশে অনুপস্থিত ছিলেন হুমায়ুন

৩ জুলাই শক্তিপুর থানার প্রথম নোটিশ অনুযায়ী হাজিরা দেননি হুমায়ুন কবীর। জুম্মার নামাজে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে তিনি সেদিন থানায় যাননি। এরপর ফের নোটিশ দিয়ে ১৯ জুলাই হাজিরার নির্দেশ দেয় পুলিশ।

58
কী কী অভিযোগ হুমায়ুনের বিরুদ্ধে

দাঙ্গায় উস্কানি, দুই সম্প্রদায়ের মধ্যে শত্রুতা তৈরি, জাতীয় সংহতি নষ্টের চেষ্টা, সরকারি কর্মচারীকে আঘাত ও কর্তব্যে বাধাদান, মানহানি, উত্তেজনামূলক ভাষণ এবং অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

68
রবিবার থানায় হাজিরা

রবিবার সকাল ১১:৩৫ নাগাদ শক্তিপুর থানায় হাজিরা দেন হুমায়ুন কবীর। তদন্তকারীরা তাঁর জন্য আগে থেকেই সাত পাতার 'কড়া' প্রশ্নপত্র তৈরি রেখেছিলেন। বিকেল ৪:৩৫ নাগাদ থানা থেকে বেরিয়ে যান তিনি।

78
প্রশ্নবাণে জর্জরিত বিধায়ক

জেরা চলাকালীন একাধিক প্রশ্নের জবাব এড়িয়ে যান হুমায়ুন। তবে শক্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের প্রতি তাঁর 'পুরনো রাগ' রয়েছে বলে স্বীকারও করে নেন তিনি। পুলিশ সূত্রে খবর, জেরার সময় যথেষ্ট হতাশ ও অসহায় দেখিয়েছে বিধায়ককে।

88
জনসমর্থনের ঘাটতি ও চা না পাওয়ার আক্ষেপ

থানায় পৌঁছনোর সময় হুমায়ুনের সঙ্গে এলাকার খুব কম মানুষই উপস্থিত ছিলেন, যাঁরা ছিলেন তাঁদের বেশিরভাগই অন্য বিধানসভা এলাকার বাসিন্দা। জেরার মাঝে চা চাইলেও তা মেলেনি, সাড়ে পাঁচ ঘণ্টায় শুধু চারটি বিস্কুট ও এক গ্লাস জল পেয়েছেন তিনি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories