২১ জুলাই শহিদ দিবস ২০২৬: তিন টুকরো তৃণমূল কংগ্রেস! মমতা, ঋতব্রত ও এনসিপিআই শিবিরের আলাদা সমাবেশ, কংগ্রেসের শহিদ মিনারে কর্মসূচি। জেনে নিন সম্পূর্ণ সময়সূচি ও স্থান।
দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পালিত হয়ে আসছে ২১ জুলাই শহিদ দিবস। এতদিন ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনের মোড়ে সভা করতেন তিনি। কিন্তু পালাবদলের পর বিজেপি জমানায় এবার ধর্মতলার মোড় পর্যন্ত পৌঁছতেই পারলেন না মমতা।
210
তৃণমূল ভেঙে খান খান
বিধানসভা ভোটের পর থেকেই তৃণমূল কংগ্রেসে ভাঙন অব্যাহত। দিন যত এগোচ্ছে, ততই শক্তি হারাচ্ছে মমতার নেতৃত্বাধীন কালীঘাট শিবির। বিধায়ক থেকে সাংসদ, একের পর এক নেতা দল ছাড়ছেন।
310
মাত্র দু'মাসেই তিন টুকরো
বিধানসভা ভোটের এখনও দু'মাসও কাটেনি, এর মধ্যেই তিন ভাগ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস।
এই শিবিরের নেতৃত্বে এখনও মমতা বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় স্থানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এই শিবিরের শক্তিক্ষয় অব্যাহত।
510
ঋতব্রতপন্থী তৃণমূল
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয়েছে পৃথক শিবির। জয়ী বিধায়কের সংখ্যায় এই শিবির মমতাপন্থীদের চেয়ে এগিয়ে, প্রতিদিনই বাড়ছে ভিড়।
610
এনসিপিআই শিবির
তৃণমূলের ২০ জন সাংসদই মমতাকে ছেড়ে ত্রিপুরার এক অনামী দলে গিয়ে জড়ো হয়েছেন, যদিও এখনও তৃণমূলের লোগো পুরোপুরি সরাননি তাঁরা। তবে এই মঞ্চের সদস্যরা বর্তমানে দিল্লিতে রয়েছেন। বাদল অধিবেশনে শুরু হচ্ছে সোমবার। তাই ২১ জুলাই মঙ্গলবার এরা কলকাতায় নাও থাকতে পারেন। সূত্রের খবর মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ রাজঘাটে শ্রদ্ধা জানিয়ে শহিদ দিবস পালন করবেন এরা
710
কালীঘাট তৃণমূলের কর্মসূচি
কলকাতা হাইকোর্টের শর্ত মেনে দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টে পর্যন্ত বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে সভা হবে মমতা শিবিরের। জনসমাগম সীমাবদ্ধ রাখা হয়েছে আড়াই হাজারের মধ্যে।
810
ঋতব্রত শিবিরের কর্মসূচি
নিজেদের 'আসল তৃণমূল' দাবি করা এই শিবির ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে শহিদ দিবস পালন করবে। যদিও মামলা এখনও ঝুলে রয়েছে নির্বাচন কমিশনের অফিসে।
910
কংগ্রেসের কর্মসূচি
প্রতি বছরের মতো এবারও ঐতিহ্যবাহী কংগ্রেসের উদ্যোগে শহিদ মিনারের পাদদেশে পালিত হচ্ছে শহিদ দিবস। কংগ্রেসের পক্ষ থেকে এর আগে একাধিকবার দাবি করা হয়েছে শহিদ দিবস আসলে তাদের দলের কর্মসূচি। এবার অবশ্য দিলীপ ঘোষও কংগ্রেসের দাবিকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, কংগ্রেসের কর্মসূচি হাইজ্যাক করেছে তৃণমূল কংগ্রেস।
1010
১৯৯৩ সালের ইতিহাস
২১ জুলাইয়ের মূল ঘটনাটি ঘটেছিল ১৯৯৩ সালে, যা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী ও মোড় ঘোরানো দিন। তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার 'মহাকরণ' বা রাইটার্স বিল্ডিং অভিযানের সময় পুলিশের গুলিতে ১৩ জন কর্মী নিহত হন। কংগ্রেসের দাবি, নিহত ১৩ জনই তাদের কর্মী ছিলেন। যদিও সেই সময় মমতাও কংগ্রেসেরই নেত্রী ছিলেন, পরবর্তীকালে তিনি পৃথক দল গঠন করে কংগ্রেস ছাড়েন। সেই সময় ২১-এর শহিদদের পরিবারের সদস্যদেরও নিজের সঙ্গে নিয়ে যান মমতা, পরে যাঁদের নিজের মঞ্চে হাজির করাতেন তিনি।