Illegal Infiltration: হোল্ডিং সেন্টারের আতঙ্কে সীমান্তে বাংলাদেশিদের হুড়োহুড়ি! হাকিমপুর পোস্টে চরম আতঙ্ক

Illegal Infiltration: হোল্ডিং সেন্টারের আতঙ্কে সীমান্তে বাংলাদেশিদের হুড়োহুড়ি! হাকিমপুর পোস্টে চরম আতঙ্ক

Published : May 26, 2026, 11:45 AM IST

Illegal Infiltration: ডিটেক্টেড হোল্ডিং সেন্টার নির্দেশিকা জারি হতেই বাড়ি ফেরার ধুম! উত্তর ২৪ পরগনার হাকিমপুর চেকপোস্টে শতাধিক বাংলাদেশির ভিড়। হঠাৎ কেন এই হুড়োহুড়ি? জানুন বিস্তারিত।

Illegal Infiltration: শুভেন্দুর হুঁশিয়ারির পরই আতঙ্ক? হাকিমপুর সীমান্তে বাংলাদেশিদের দেশ ছাড়ার হিড়িক!

রাজ্যে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের চিহ্নিত করার বার্তা আসতেই তোলপাড় সীমান্ত এলাকায়। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার স্বরূপনগর থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্টে হঠাৎ করেই ভিড় জমিয়েছেন শতাধিক বাংলাদেশি নাগরিক। যার মধ্যে রয়েছেন বহু মহিলা ও পুরুষ। ডিটেক্টেড হোল্ডিং সেন্টারের নির্দেশিকা জারি হতেই তড়িঘড়ি তাঁরা নিজ দেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে, যা নিয়ে সীমান্ত এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

হঠাৎ কেন এই হুড়োহুড়ি?

স্থানীয় সূত্রের খবর, হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য গত কয়েকদিন ধরেই ভিড় ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতির পেছনে রাজনৈতিক যোগসূত্র দেখছেন অনেকেই। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি কড়া বার্তা দিয়েছিলেন। তিনি সাফ জানান, রাজ্যে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের চিহ্নিত করে দ্রুত পুলিশের হাতে তুলে দিতে হবে। এরপর পুলিশ ও বিএসএফ (BSF) যৌথভাবে আইনি প্রক্রিয়া মেনে তাঁদের দেশে ফেরত পাঠাবে।

পুলিশ ও বিএসএফের তৎপরতার আগেই দেশ ছাড়ার তোড়জোড়?

অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রান্তে এতদিন ধরে বহু বাংলাদেশি নাগরিক কোনো বৈধ নথিপত্র ছাড়াই বসবাস করছিলেন। কিন্তু প্রশাসনের তরফে চিরুনি তল্লাশি বা আইনি পদক্ষেপ নেওয়ার আগেই, তাঁরা নিজে থেকেই ঘরের ছেলে ঘরে ফেরার পথ ধরেছেন। বিএসএফ এবং স্থানীয় পুলিশ প্রশাসন পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে হাকিমপুর চেকপোস্ট ও সংলগ্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

10:34BDO Arrest: কীভাবে নিউটাউনে পুলিশের জালে সেই 'কুখ্যাত-ফেরার' BDO প্রশান্ত বর্মণ? দেখুন
13:53মন্দিরের সামনে বাইকে রাখা নিয়ে বচসায় রণক্ষেত্র, অভিযুক্ত জামিন পেতেই বিক্ষোভে পথ অবরোধ
08:38অভিষেকের উত্তর দেওয়ার অভ্যাস নেই, বাড়ি ভাঙা নিয়ে তীব্র কটাক্ষ সুকান্ত মজুমদারের
05:35কোন্নগরে বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল TMC কাউন্সিলরের বেআইনি নির্মাণ
10:11দিঘা-নিউটাউন ক্যাবযাত্রা, শেষে ৩ হাজার টাকার ভাড়া দিতে না চেয়ে তরুণীর ভাইরাল কাণ্ড
05:44CM Suvendu Adhikari: 'হিসাব হবেই, সব স্মরণে আছে, চোখের সামনে ভাসছে' এই বার্তা কাদের দিলেন শুভেন্দু?
09:35Abhishek Banerjee House: তীব্র চাঞ্চল্য! হঠাৎ অভিষেকের বাড়িতে পুলিশ, কী কী বের করে নিয়ে গেল?
03:40পুরনো OMR-র ভিত্তিতেই দেওয়া হোক চাকরি, CM শুভেন্দুর কাছে আবেদন চাকরিহারাদের
03:53Howrah: কুখ্যাত ডন ও এক তোলাবাজ সিভিককে গেঞ্জি-হাফ প্য়ান্টে রাজপথে ঘুরিয়ে গুণ্ডারাজ খতমের বার্তা পুলিশের
Read more