BDO Arrest: কীভাবে নিউটাউনে পুলিশের জালে সেই 'কুখ্যাত-ফেরার' BDO প্রশান্ত বর্মণ? দেখুন

BDO Arrest: নিউটাউনে মাঝরাস্তায় ধুন্ধুমার! পথচারীকে ধাক্কা দেওয়ার অভিযোগে আটক রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন। সোনা ব্যবসায়ীকাণ্ডের পর এবার কী ঘটালেন তিনি? দেখুন বিস্তারিত।

Share this Video

BDO Arrest: নিউটাউনে পথচারীকে ধাক্কা, তীব্র উত্তেজনার মাঝে আটক প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ফের বড়সড় বিতর্কে রাজগঞ্জের প্রাক্তন বিডিও (BDO) প্রশান্ত বর্মন। এবার কলকাতার নিউটাউন এলাকায় এক পথচারীকে গাড়ি দিয়ে ধাক্কা মারার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থল থেকেই অভিযুক্ত প্রাক্তন বিডিও-কে আটক করেছে পুলিশ।

মাঝরাস্তায় বচসা ও পুলিশের সঙ্গে অসহযোগিতা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তায় এক পথচারীর সঙ্গে ধাক্কা লাগাকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়। অভিযোগ, গাড়ি থেকে নেমে ঘটনাস্থলে উপস্থিত আমজনতার সঙ্গে তীব্র তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন প্রশান্ত বর্মন। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পুলিশ সূত্রের দাবি, কর্তব্যরত পুলিশকর্মীরা পরিস্থিতি সামাল দিতে গেলে তাঁদের সঙ্গেও চরম অসহযোগিতা করেন অভিযুক্ত ব্যক্তি। তবে এই গোটা বিষয়ে নিউটাউন থানার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বা সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি।

জুড়েছে পুরোনো সোনা ব্যবসায়ী মৃত্যুকাণ্ডের যোগ

প্রশান্ত বর্মনের এই আকস্মিক আটক হওয়ার ঘটনা নতুন করে উস্কে দিয়েছে একটি পুরোনো বিতর্ককে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এর আগে এক সোনা ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যুর ঘটনাতেও এই প্রাক্তন বিডিও-র নাম জড়িয়েছিল। সেই হাই-প্রোফাইল মামলার তদন্ত প্রক্রিয়া এখনও জারি রয়েছে। তার মাঝেই নিউটাউনের এই নতুন কাণ্ড তাঁর অস্বস্তি আরও বাড়াল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আপাতত ঘটনার সিসিটিভি (CCTV) ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Video