বিধানচন্দ্র রায়ের মাল্যদানেও গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট, বিধাননগরেই অস্বস্তিতে শাসক দল

Published : Jul 01, 2019, 11:50 AM ISTUpdated : Jul 01, 2019, 11:54 AM IST
বিধানচন্দ্র রায়ের মাল্যদানেও গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট, বিধাননগরেই অস্বস্তিতে শাসক দল

সংক্ষিপ্ত

বিধানচন্দ্র রায়ের জন্মদিনের অনুষ্ঠানেও প্রকট গোষ্ঠীদ্বন্দ্ব সুজিত- সব্যসাচী গোষ্ঠীর বিভেদ ফের প্রকাশ্য বিধাননগর পুরসভার অনু্ষ্ঠানে মেয়রকে বয়কট বয়কট করলেন সুজিতপন্থী কাউন্সিলররা

বিধানচন্দ্র রায়ের জন্মদিনে মাল্যদান করা নিয়েও বিধাননগর পুরসভার গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল। মেয়র সব্যসাচী দত্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানানোর সময় সেই অনুষ্ঠান কার্যত বয়কট করে দূরে দাঁড়িয়ে থাকলেন ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় এবং তাঁর অনুগামীরা। বিধায়ক সুজি বসু আসার পরেই বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মালা পরালেন তাঁরা। গোটা অনুষ্ঠানে সব্যসাচী এবং সুজিত গোষ্ঠীর বিভাজন সামনে চলে এলেও মুখে তা কেউ স্বীকার করেননি। 

বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের সঙ্গে এলাকার বিধায়ক সুজিত বসুর বিবাদ দীর্ঘদিনের। লোকসভা নির্বাচনের পরে প্রকাশ্যেই সুজিত বসুর বিরুদ্ধে তোপ দেগেছিলেন সব্যসাচী দত্ত। এবার সব্যসাচীর বিরুদ্ধে একজোট হয়েছেন ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়-সহ বেশ কয়েকজন কাউন্সিলর। তাঁরা সুজিত বসু শিবিরের বলেই পরিচিত। যাঁর নাম বিধাননগর পুর এলাকার নামকরণ হয়েছে, সেই বিধান চন্দ্র রায়ের জন্মদিনেও দৃষ্টিকটুভাবে এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল। 

আরও পড়ুন- চার বড় নেতাকে বসিয়ে দেওয়ার পরামর্শ, প্রশান্তের তালিকায় মমতার ভরসার মুখও

প্রতি বারের মতোই এবারও বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিনের অনুষ্ঠানের আয়োজন করেছিল বিধাননগর পুরসভা। সকালে সেখানে হাজির হন মেয়র সব্যসাচী দত্ত। তাঁর সঙ্গে ছিলেন মেয়রের অনুগামী বলে পরিচিত জনাকয়েক কাউন্সিলর। সব্যসাচী দত্ত মালা দেওয়ার সময় মূল অনুষ্ঠানস্থল থেকে বেশ কিছুটা দূরে অপেক্ষা করতে থাকেন ডেপুটি মেয়র-সহ অধিকাংশ কাউন্সিলররা। মেয়র মালা দিয়ে বেরিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর সেখানে আসেন বিধায়ক সুজিত বসু। তার পরেই অনুষ্ঠানে যোগ দেন ডেপুটি মেয়র-সহ সুজিত গোষ্ঠীর কাউন্সিলররা। 

সব্যসাচীবাবু বলেন, 'বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মালা দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তাপসবাবু কেন দূরে দাঁড়িয়ে ছিলেন, সেটা ওনাকেই জিজ্ঞেস করুন। প্রটোকল অনুযায়ী আগে মেয়র মাল্যদান করেন, তার পরে ডেপুটি মেয়র।' আবার ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় বলেন, 'আমরা যদি এলাকার বিধায়কের জন্য অপেক্ষা করি, তার মধ্যে অন্যায়ের কিছু তো নেই।'

আর বিধায়ক সুজিত বসুর দাবি, 'এর মধ্যে আমরা- ওরা বা গোষ্ঠীদ্বন্দ্বের কোনও বিষয় নেই। ওরা আমাকে নিজেকে নেতা হিসেবে মানেন বলেই আমার জন্য অপেক্ষা করেছেন। আমি আগেই জানিয়েছিলাম, আমার আসতে সাড়ে ন'টা বাজবে।' সুজিতবাবু যাই বলুন না কেন, গোটা ঘটনায় পুরনিগমের আধিকারিকরাও বেজায় অস্বস্তিতে পড়েন। 


 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Mamata Banerjee: লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় বার্তা মমতার? জনসভা থেকে বললেন, "সাহস থাকলে আমার গাড়ি চেক করুন"
Ratna Chatterjee TMC Candidate Profile: সাড়ে ১৩ কোটি টাকার সম্পত্তির মালকিন, সঙ্গে বিপুল সোনা-জমি, ঠিক কতটা ধনী রত্না চ্য়াটার্জি