West bengal weather: মঙ্গলের পর বুধেরও কি হবে বৃষ্টি? আবহাওয়া নিয়ে প্রকাশ্যে নয়া আপডেট

Published : Mar 17, 2026, 07:03 AM IST

মঙ্গলবার দক্ষিণবঙ্গে আবহাওয়ার আকস্মিক পরিবর্তন ঘটেছে, সঙ্গে হয়েছে বৃষ্টি ও শিলাবৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবারও একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ বিভিন্ন জেলায় বজ্রপাতেরও আশঙ্কা করা হচ্ছে।

PREV
15

মঙ্গলবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিকাট বদল ঘটেে। সন্ধ্যার পর থেকে বদল হয়েছে আবহাওয়া। রাতের দিকে বৃষ্টিতে ভিজেছে বাংলার একাধিক জেলা। কোথাও আবার হয়েছে শিলাবৃষ্টি।

25

এবার আবহাওয়া নিয়ে বিরাট আপডেট দিল হাওয়া অফিস। আজ বুধবারও সকাল থেকে থাকবে মেঘলা আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদল হতে পারে আবহাওয়া।

35

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, আগামী কয়েকদিন বিভিন্ন জেলায় থাকবে আংশিক মেঘলা আকাশ। সঙ্গে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। তেমনই রয়েছে বজ্রপাতের সম্ভাবনা।

45

আজ আংশিক মেঘলা আকাশ থাকবে বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদাে। দিনের বেলায় থাকবে আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়বে সঙ্গে সঙ্গে বদল হবে আবহাওয়া। তেমনি আজ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায়।

55

মঙ্গলবার রাতে ভেসেছে কলকাতাও। কলকাতার বিভিন্ন জায়গায় হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। আজও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রির আশেপাশে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories