বিজেপি সরকার সরকারি কর্মীদের ২০ শতাংশ ডিএ বৃদ্ধির পর এবার সপ্তম পে কমিশন নিয়ে কাজ শুরু করেছে। পে ম্যাট্রিক্স ও ফিটমেন্ট ফ্যাক্টর সহ বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে। জানুয়ারিতেই এই কমিশন কার্যকর হবে কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের সরকারি কর্মীদের জন্য বিশেষ ঘোষণা করা হয়েছিল। প্রথমত এক ধাক্কায় ২০ শতাংশ ডিএ বেড়েছে কর্মীদের। ইতিমধ্যে মিলেছে সেই বর্ধিত টাকা। আর এবার পালা পে কমিশনের।
25
আগেই সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল সপ্তম পে কমিশনের কথা। এখন প্রশ্ন হল, ২৭-র জানুয়ারি থেকেই কার্যকর হবে সপ্তম পে কমিশন? এই নিয়ে প্রকাশ্যে এল নয়া তথ্য।
35
সদ্য এই নিয়ে মন্তব্য করেছেন সরকারি কর্মচারী পরিষদের নেতা দেবাশিস শীল। তাঁর দাবি, কর্মচারীদের তথ্য সংগ্রহ, পে ম্যাট্রিক্স, ফিটমেন্ট ফ্যাক্টর, মহার্ঘ ভাতা এবং বাড়ি ভাতা ভাতার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ এগিয়ে চলেছে। অনলাইন পদ্ধতি নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিতে তিনি ডিজটাল ব্যবস্থার স্বচ্ছতা ও কার্যকারিতা প্রসঙ্গও তুলে ধরেছেন।
তার দেওয়া তথ্য অনুসারে, কমিশনের প্রাথমিক কাজের ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও তথ্য সংগ্রহের প্রয়োজন আছে। বিভিন্ন দফতরের কর্মচারী এবং পেনশনারদের সঠিক তথ্য সংগ্রহ করা গেলে বেতন কাঠামো পর্যালোচনা ও ভবিষ্যৎ সুপারিশ তৈরির কাজ আরও সুসংগঠিত হতে পারে। তবে, জানুয়ারিতে কমিশন কার্যকর হওয়ার বিষয় এখনও নিশ্চিত না বলে জানান তিনি।
55
সে যাই হোক, জানুয়ারিতে না হলেও শীঘ্রই যে সপ্তম পে কমিশন কার্যকর হবে তা বলার অপেক্ষা রাখে না। সদ্য এই সপ্তম পে কমিশন নিয়েই সামনে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। শীঘ্রই কার্যকর হবে সপ্তম পে কমিশন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.