- Home
- West Bengal
- পুজোর মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট খবর, নয়া নির্দেশিকা জারি সপ্তম পে কমিশন নিয়ে
পুজোর মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট খবর, নয়া নির্দেশিকা জারি সপ্তম পে কমিশন নিয়ে
দুর্গাপুজোর উৎসবের মাঝেই রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর এসেছে। ৩৮ শতাংশ ডিএ পাওয়ার পর এবার সপ্তম পে কমিশন নিয়ে নতুন পদক্ষেপ নিল সরকার। কর্মীদের বেতন ও ভাতা পর্যালোচনার জন্য অনলাইনে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে।

বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। আর এই পার্বণের মধ্যে অন্যতম হল দুর্গাপুজো। মা দুর্গা মর্ত্যে আসেন মাত্র ৫ দিনের জন্য। আর এই কটা দিন জন্য সারা বছর ধরে অপেক্ষায় থাকনে সকলে।

আজ ষষ্ঠী। শুরু হয়ে গিয়েছে উৎসব। প্যান্ডেলে প্যান্ডেলে শোনা যাচ্ছে ঢাকের বাদ্যি। এই উৎসবের আবহে একের পর এক ভালো খবর আসছে বাংলার রাজ্য সরকারি কর্মীদের জন্য।
সদ্য সকল রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকেছে বাড়তি টাকা। মিলেছে ৩৮ শতাংশ ডিএ। এবার নয়া তথ্য প্রকাশ্যে এল সপ্তম পে কমিশন নিয়ে। পুজোর মুখে সপ্তম পে কমিশন নিয়ে এল নয়া চমক।
নতুন বেতন কমিশন কার্যকর করার লক্ষ্যে নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপও। এবার কর্মীদের বেতন ও ভাতা কাঠামো পর্যালোচনার লক্ষ্যে নয়া পে কমিশনের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করল সরকার। নয়া বেতন কমিশনে পর্যালোচনার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহে দফতর ভিত্তিক অনলাইন ব্যবস্থা শুরু হচ্ছে।
জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি কর্মীদের বর্তমান বেতন ও ভাতা কাঠামো খতিয়ে দেখে প্রয়োজনয় সুপারিশ করবে কমিশন। সেই কারণে চাই বিভিন্ন দফতরের অধীন পদ, পরিষেবা, ক্যাডার এবং কর্মীদের সম্পর্কে বিস্তারিত তথ্য। পাশাপাশি কমিশন গঠনের প্রস্তাবের পার্ট এ এবং পার্ট বি-তে উল্লিখিত সংশ্লিষ্ট কর্মী ও সংস্থাগুলোর তথ্যও সংগ্রহ করার কথা বলা হয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.







