Mamata Banerjee: মমতা জানালেন, “গতকাল একজন বলেছেন, উত্তরপ্রদেশের মতো নাকি এখানে বুলডোজ়ার চালাবে। মানেটা কী? আমি বুলডোজ়ারের-রাজনীতিতে বিশ্বাস করি না। কারণ, আমি ভালোবাসার নীতিতে বিশ্বাসী।" তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় বলেন, গরমের ছুটিতে তিনি মামাবাড়ি যেতেন।

Mamata Banerjee: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সিউরির জনসভা থেকে বড় বার্তা মুখ্যমন্ত্রীর (mamata banerjee news live)। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় বলেন, গরমের ছুটিতে তিনি মামাবাড়ি যেতেন। এমনকি, পুকুরে সাঁতার কাটতেন, মাঠে ঘুরতেন। তারপরেই যোগ করলেন, দেউচা পাঁচামিতে মোট ৩২ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে এবং ২ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা চূড়ান্ত (mamata banerjee news)।

কী বললেন মুখ্যমন্ত্রী?

Scroll to load tweet…

মমতা জানালেন, “গতকাল একজন বলেছেন, উত্তরপ্রদেশের মতো নাকি এখানে বুলডোজ়ার চালাবে। মানেটা কী? আমি বুলডোজ়ারের-রাজনীতিতে বিশ্বাস করি না। কারণ, আমি ভালোবাসার নীতিতে বিশ্বাসী।" 

সিপিএম-বিজেপিকে একযোগে নিশানা মমতার

তৃণমূল নেত্রীর কথায়, “এত বড় জুমলা এর আগে কখনও হয়নি। এইসব আসলে ভোটার কাটার ষড়যন্ত্র। কেউ বিজেপিকে একটা ভোটও দেবেন না। তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছ তোমরা? আর তোমার নেতারা হলদিয়া বন্দর থেকে কত টাকা তোলে? কত টাকা যায় দিল্লিতে? সৌজন্যের খাতিরে আর বলছি না, ইশারাই কাফি! বুঝে নাও।"

তিনি আরও যোগ করেন, “এদের ধর্ম মানে তো আসলে বিষবৃক্ষ। মানুষের মাথায় বিষ ঢালাই হল এদের আসল ধর্ম! সঙ্গে কিছু আরএসএস-এর নেতা আছে। খেয়েদেয়ে হোদল কুতকুত হচ্ছে। আগে সিপিএম ছিল। তারপর এরা এল। রোজ মানুষের সব অধিকার কেড়ে নিচ্ছে। জ্বালিয়ে-পুড়িয়ে খাচ্ছে ওরা। ‘মন কি বাত’-এর নামে বাচ্চাদের মাথা খাচ্ছে সব। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।