Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার আবেদন 'Rejected'? কতদিনের মধ্যে ফের করা যাবে আবেদন? রইল পদ্ধতি

Published : Nov 18, 2026, 10:29 AM IST

রাজ্যে মহিলাদের জন্য ৩ হাজার টাকার অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। তবে নথির ত্রুটির কারণে অনেকের আবেদন বাতিল হচ্ছে। বাতিল হওয়া আবেদনকারীরা স্থানীয় পঞ্চায়েত বা ডিসেম্বর মাসের বিশেষ শিবিরের মাধ্যমে ফের আবেদনের সুযোগ পাবেন।

PREV
16

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলায় চালু করেছে অন্নপূর্ণা যোজনা। রাজ্যের মহিলারা পাচ্ছেন এই ভাতা। প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকছে ৩ হাজার টাকা করে। রাজ্যে এই ভাতা চালু হয়েছে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের জন্য।

26

তবে, আবেদন করেও অনেকে পাননি ভাতা। এদিকে মাসের অর্ধেক দিন অতিক্রান্ত হলেও এখনও অনেকে পাননি ভাতা। যোগ্য সত্ত্বেও অনেকের আবেদন বাতিল হয়েছে বলে দাবি অনেকের। এবার এই নিয়ে প্রকাশ্যে নয়া তথ্য। জেনে নিন কতদিনের মধ্যে ফের করা যাবে আবেদন।

36

প্রসঙ্গত,অন্নপূর্ণা যোজনা নানা কারণে বাতিল হতে পারে। তথ্য বা নথিগত সমস্যা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় না থাকা বা বাসস্থান পরিবর্তনের সমস্যার কারণেই বাতিল হতে পারে। তবে অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল হলে ফের করতে পারবেন আবেদন।

46

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল হলে প্রথমেই স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন। সেখান থেকে আবেদন বাতিলের কারণে জানা যেতে পারেন। নথিপত্র ঠিক থাকা সত্ত্বেও কোনও ভুল বা ভুল তথ্যের কারণে এমন হতে পারে। এক্ষেত্রে সংশ্লিষ্ট দফতরে ক্লেম অ্যান্ড অবজেকশন ফর্ম জমা দিতে পারেন।

56

এছাড়াও, অনেক সময় প্রশাসনের তরফে বিশেষ শিবিরের আয়োজন করা হয়। কোনও আবেদনকারী চাইলে সেখানে গিয়ে যোগাযোগ করুন। ওই শিবির থেকেও আবেদন বাতিলের কারণ জানতে পারবেন।

66

এখন প্রশ্ন হল অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল হলে কী করবেন? যাদের আবেদন বাতিল হয়েছে, তারা ফের সুযোগ আসতে চলেছে। আগামী ডিসেম্বর মাসে বিশেষ শিবিরের আয়োজন হতে পারে। সেখানে নথিপথ সংশোধন করে নতুন করে আবেদনের সুযোগ পাওয়া যেত পারে। ফলে একবার আবেদন বাতিল হয়েছে মানে সব সুযোগ শেষ এমন নয়।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories