Chorbagan Case: সপ্তমীতে চোরবাগান পদপৃষ্টের ঘটনায় কলকাতা মেডিকেল কলেজের অবস্থা নিয়ে মুখ খোলায় শোকজের মুখে কলকাতা মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন চিকিৎসক। সাংবাদিক সম্মেলন করে কী বলেছিলেন তারা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Chorbagan Case: চোরবাগানকাণ্ডে কলকাতা মেডিক্যাল কলেজের অব্যবস্থা নিয়ে মুখ খোলার জের। শোকজ করা হল কলকাতা মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন চিকিৎসককে। চোরবাগানের ঘটনায় কলকাতা মেডিক্যাল কলেজে যারা চিকিৎসাধীন ছিলেন তাদের প্রাইভেট জায়গায় ট্রান্সফার করা হয় মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে। সেই ঘটনায় জুনিয়র চিকিৎসক সরব হয়েছিলেন। মূলত wbjdf. তাদের বক্তব্য ছিল ততকালীন পপরিস্থিতিতে এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও এর পরে এক্সিডেন্ট কেসে আহত রোগী প্রাইভেটে যেতে চাইলে তার প্রোটোকল কি হবে? সেই মুখ খোলার মাশুল। ৮ জুনিয়র চিকিৎসককে শোকজ। ডিউটি টাইমে ডিউটি না করে সাংবাদিকদের সামনে কথা কেন? ৩ দিনের মধ্যে কারণ জানাতে হবে।

এদিকে, চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবের ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয় তারজন্য এখন থেকেই সচেতন নবান্না। দুর্গাপুজোর সময় চোরবাগানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্য়ু হয়েছিল। আহত হয়েছিল প্রচুর মানুষ। সেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই জাতীয় ঘটনা যাতে জগদ্বাত্রী পুজোয় না ঘটে তারজন্য এখন থেকেই সতর্ক শুভেন্দু অধিকারীর সরকার। আর সেই কারণেই দুর্ঘটনা এড়াতে জারি করা হয়েছে ১০টি নির্দেশিকা। জগদ্ধাত্রী পুজোয় ভিড় সামলানো থেকে শুরু করে অগ্নি নিরাপত্তা, ঘাটের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা প্রতিটি ক্ষেত্রেই কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকাগুলি কার্তিক পুজো আর ছট পুজোর জন্যও কার্যকর বলে জানান হয়েছে।

১. পর্যাপ্ত আলো:

থিমের স্বার্থে মণ্ডপে আলো-আঁধারি পরিবেশ করা যাবে না। মণ্ডপের ভিতরে, প্রবেশ-প্রস্থানের পথে এবং দর্শনার্থীদের যাতায়াতের গোটা পথে যথেষ্ট আলো রাখতে হবে।

২. সমন্বয় বৈঠক:

৩১ অক্টোবরের মধ্যে স্থানীয় প্রশাসন, থানা, দমকল, স্বাস্থ্যকেন্দ্র ও পুরসভার আধিকারিকদের নিয়ে বৈঠক করতে হবে।

৩. প্রবেশ-প্রস্থান ও মণ্ডপ পরিকল্পনা:

প্রতিটি মণ্ডপ ও ঘাটে নিরাপদে ঢোকা-বেরোনোর ব্যবস্থা আছে কি না খতিয়ে দেখতে হবে। মণ্ডপের পরিকল্পনা মহকুমাশাসকের সঙ্গে আলোচনা করে পুলিশ পর্যালোচনা করবে।

৪. ভিড় নিয়ন্ত্রণ:

প্রত্যাশিত দর্শনার্থীর সংখ্যা অনুযায়ী পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখতে হবে। আগের দল বেরিয়ে গেলে তবেই পরের দলকে ঢুকতে দেওয়া হবে।

৫. পুলিশ মোতায়েন:

ভিড়ের পরিমাণ বুঝে পুলিশ মোতায়েন করতে হবে।

৬. চিকিৎসা পরিষেবা:

বড় পুজোয় অ্যাম্বুল্যান্স এবং প্রতিটি মণ্ডপে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে।

৭. অগ্নিকাণ্ড মোকাবিলা:

পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র রাখতে হবে। জরুরি পরিস্থিতিতে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে দমকলের সাহায্য পৌঁছনোর ব্যবস্থা করতে হবে।

৮. ঘাটের নিরাপত্তা:

বড় ঘাট ও মণ্ডপে প্রয়োজনমতো বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করতে হবে। জীবনরক্ষাকারী জ্যাকেট, উদ্ধার সরঞ্জাম এবং ব্যারিকেড রাখতে হবে।

৯. বাজি ও শব্দদূষণ নিয়ন্ত্রণ:

মণ্ডপের আশপাশে বাজি পোড়ানো নিষিদ্ধ। বেআইনি বাজি বন্ধ করে পরিবেশবান্ধব বাজিতে উৎসাহ দিতে হবে। মাইকে সাউন্ড লিমিটার ব্যবহার করতে হবে এবং শব্দবিধি মেনে সময়সীমা কঠোরভাবে কার্যকর করতে হবে। দোকান বা স্টল বসানোর ক্ষেত্রেও দর্শনার্থীদের যাতায়াতের পথে বাধা তৈরি করা যাবে না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।