MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা বন্ধ হতে পারে এই মহিলাদের! কাদের আর ঢুকবে না ৩০০০ টাকা?

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা বন্ধ হতে পারে এই মহিলাদের! কাদের আর ঢুকবে না ৩০০০ টাকা?

এবার অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নির্দিষ্ট কিছু নিয়ম না মানলে এতদিন টাকা পেয়েও আগামী দিনে সুবিধা বন্ধ হতে পারে বলে জানা যাচ্ছে।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Nov 13 2026, 05:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা দিতে চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের বিপুল সংখ্যক মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তবে এবার অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নির্দিষ্ট কিছু নিয়ম না মানলে এতদিন টাকা পেয়েও আগামী দিনে সুবিধা বন্ধ হতে পারে বলে জানা যাচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : gemini

রাজ্য সরকারের সরকারি প্রকল্পের তথ্য অনুযায়ী, ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা নির্দিষ্ট শর্তসাপেক্ষে মাসে ৩,০০০ টাকা পাওয়ার যোগ্য। স্থায়ী সরকারি চাকরি এবং আয়করদাতা হওয়া এই প্রকল্পের গুরুত্বপূর্ণ অযোগ্যতার শর্ত।

36
Image Credit : Asianet News

এদিকে অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকের আবেদনের স্ট্যাটাসে 'Hold Up Application' লেখা দেখা যাচ্ছে। আগে যাঁদের আবেদনের স্ট্যাটাস 'Under Process' দেখাচ্ছিল, তাঁদের একাংশের ক্ষেত্রে এই নতুন স্ট্যাটাস দেখা যাচ্ছে।

46
Image Credit : Asianet News

তবে এই স্ট্যাটাসের অর্থ আবেদন বাতিল হয়ে যাওয়া নয়। নথিপত্র যাচাইয়ের জন্য আবেদন সাময়িকভাবে আটকে থাকতে পারে। যোগ্যতা প্রমাণিত হলে পরবর্তী সময়ে উপভোক্তা তালিকায় নাম ওঠার সুযোগ রয়েছে।

56
Image Credit : chatgpt

তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, 'Hold Up Application' স্ট্যাটাসের অর্থ এবং এর পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রশাসনের কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি। তাই এই স্ট্যাটাস দেখলেই টাকা বন্ধ হয়ে যাবে, এমনটা ধরে নেওয়া ঠিক নয়।

66
Image Credit : Asianet News

কোন কোন মহিলার অন্নপূর্ণা যোজনার টাকা বন্ধ হতে পারে?

  • কয়েকটি ক্ষেত্রে উপভোক্তাদের অন্নপূর্ণা যোজনার সুবিধা বন্ধ হতে পারে।
  • সরকারি চাকরিজীবী: আবেদনকারী মহিলা স্থায়ী সরকারি চাকরি করলে এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন।
  • আয়করদাতা: যাঁরা আয়কর জমা দেন, তাঁরা প্রকল্পের নির্ধারিত যোগ্যতার আওতায় পড়বেন না।
  • ভুল তথ্য দিয়ে আবেদন: আবেদনপত্রে ভুল বা ভুয়ো তথ্য দেওয়া থাকলে যাচাইয়ের সময় আবেদন বাতিল হতে পারে।
  • নথিপত্রে গরমিল: আধার, ভোটার কার্ড-সহ প্রয়োজনীয় নথিতে তথ্যের অমিল থাকলে সমস্যা তৈরি হতে পারে।
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার সংযোগ না থাকা: ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্ত না থাকলে টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ট্রাকে সজোরে ধাক্কা, পুরীগামী বাঙালি পর্যটক বোঝাই বাসে ভয়াবহ দুর্ঘটনা
Recommended image2
Now Playing
Dilip on Abhishek: হাইকোর্টের বিচারককে হুমকি, অভিষেককে পাল্টা দিলেন দিলীপ ঘোষ
Recommended image3
Child Crime: গহনার লোভে ৯ বছরের শিশুকে খুন? ১৪ বছরের কিশোরী গ্রেফতার নওদায়
Recommended image4
WB Govt Holiday: সরকারি কর্মচারীদের ছুটির সংখ্যা কমছে? শুভেন্দুর নতুন নির্দেশে কপালে চিন্তার ভাঁজ
Recommended image5
Weather: ঘূর্ণিঝড় থেকে মুক্তি? ভরা হেমন্তে সাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ! ১৫ নভেম্বর নিয়ে সতর্ক করল IMD
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved