MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পেতে নতুন সুযোগ! নভেম্বরের শেষেই খুলছে আবেদন?

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পেতে নতুন সুযোগ! নভেম্বরের শেষেই খুলছে আবেদন?

অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে আশার খবর। এখনও যাঁরা এই প্রকল্পে আবেদন করতে পারেননি, তাঁদের জন্য ফের আবেদন গ্রহণের প্রস্তুতি চলছে বলে খবর। নভেম্বরের শেষ অথবা ডিসেম্বর মাসে রাজ্যজুড়ে তিন দিনের জনকল্যাণ শিবির আয়োজন করা হতে পারে।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Nov 16 2026, 11:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Asianet News

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে আশার খবর। এখনও যাঁরা এই প্রকল্পে আবেদন করতে পারেননি, তাঁদের জন্য ফের আবেদন গ্রহণের প্রস্তুতি চলছে বলে খবর। নভেম্বরের শেষ অথবা ডিসেম্বর মাসে রাজ্যজুড়ে তিন দিনের জনকল্যাণ শিবির আয়োজন করা হতে পারে। সেই শিবিরের মাধ্যমে অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করার সুযোগ মিলতে পারে বলে জানা যাচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
Image Credit : gemini

নতুন করে ফর্ম বিতরণ ও আবেদন গ্রহণের প্রক্রিয়া আগামী মাসে শুরু হতে পারে। তবে শিবিরের নির্দিষ্ট তারিখ বা সরকারি বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। অন্নপূর্ণা যোজনার আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা রয়েছে। সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT পদ্ধতিতে এই টাকা পাঠানো হয়।

35
Image Credit : Asianet News

কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন?

এই প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ যোগ্যতার শর্ত রয়েছে।

  • - আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • - মহিলার বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
  • - আবেদনকারী আয়করদাতা হতে পারবেন না।
  • - আবেদনকারী কোনও স্থায়ী সরকারি চাকরিতে কর্মরত থাকতে পারবেন না।
  • - নিয়মিত সরকারি পেনশনভোগী হওয়া চলবে না।
  • - টাকা পাওয়ার জন্য আধার-সংযুক্ত সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।

তবে পরিবারের আয়, সরকারি চাকরি এবং অন্যান্য সম্পত্তি সংক্রান্ত অতিরিক্ত শর্তের ক্ষেত্রে সর্বশেষ সরকারি নির্দেশিকা দেখে নেওয়া জরুরি।

45
Image Credit : AI

আবেদনের জন্য কী কী নথি লাগবে?

  • আধার কার্ড।
  • ভোটার কার্ড।
  • সক্রিয় মোবাইল নম্বর।
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ।
  • আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য।
  • পরিবারের সদস্যদের পরিচয় ও প্রয়োজনীয় তথ্য।
  • রেশন কার্ড এবং অন্যান্য পারিবারিক তথ্য, যদি ফর্মে চাওয়া হয়।
  • সরকারি ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্মে পরিবারের সদস্যদের পরিচয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সম্পত্তি, পেশা এবং আয়ের মতো একাধিক তথ্য চাওয়া হয়।
55
Image Credit : Asianet News

কবে থেকে নতুন আবেদন শুরু হতে পারে?

বাংলাহান্টের প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের শেষ অথবা ডিসেম্বর মাসে ফের তিন দিনের জনকল্যাণ শিবির আয়োজনের সম্ভাবনা রয়েছে। সেখানে অন্নপূর্ণা যোজনা ছাড়াও বার্ধক্য ভাতার মতো বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন করার সুযোগ মিলতে পারে। তবে এখনও পর্যন্ত শিবিরের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তাই আবেদন করতে ইচ্ছুক মহিলাদের স্থানীয় গ্রাম পঞ্চায়েত, বিডিও অফিস অথবা পুরসভায় যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Cyclone Threat: দুরন্ত গতিতে আসছে ঘূর্ণিঝড় Akvan, পরপর ৩টি ঝড়ের গন্তব্য অন্ধ্রপ্রদেশই কেন? জানুন কারণ
Recommended image2
Jagadhatri Puja: জগদ্ধাত্রী পুজোয় প্রথমবার চন্দননগরে আধা সামরিক বাহিনী, থাকছে আর কী কী নিরাপত্তা?
Recommended image3
ঋতব্রত শিবিরের X অ্যাকাউন্ট সাসপেন্ড! মমতা শিবিরের বিরুদ্ধে রিপোর্ট করে বন্ধ করানোর অভিযোগ
Recommended image4
Now Playing
Ratan Sheikh Encounter: 'সব গুণ্ডারা বাংলাদেশ ভাগো...', পঞ্চম এনকাউন্টারের পরেই চরম বার্তা শুভেন্দুর
Recommended image5
হাসপাতালের হুইলচেয়ারে বসে মাথা-শরীর ভেসে যাচ্ছে রক্তে! দেখেও সাহায্য করল না পুলিশ, গৌরব তপাদারের লাইভ দেখে তোলপাড়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved