পশ্চিমবঙ্গ সরকার ২১ থেকে ৪০ বছর বয়সী যুবকদের জন্য যুবসাথী প্রকল্প চালু করেছে, যার মাধ্যমে মাসে ১৫০০ টাকা আর্থিক সাহায্য মিলবে। আবেদন করার পর, আবেদনকারীরা এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদনের স্ট্যাটাস সহজেই যাচাই করতে পারবেন।
এই রাজ্যে চালু আছে একের পর এক প্রকল্প। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে এই সকল প্রকল্প চালু করেছে। তালিকায় আছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার। এই সকল ভাতা দ্বারা প্রতি মাসে মেলে আর্থিক সাহায্য। মাসে মাসে অ্যাকাউন্টে ঢোকে ১ হাজার থেকে ২ হাজার টাকা মতো।
28
সদ্য এই ভাতার তালিকায় যুক্ত হয়েছে যুবসাথী প্রকল্প। এই প্রকল্প রাজ্যের ২১ থেকে ৪০ বছর বয়সী ছেলেদের জন্য। এই প্রকল্প দ্বারা মাসে মাসে অ্যাকাউন্টে মিলবে ১৫০০ টাকা করে। সদ্য মমতা সরকার ঘোষণা করেছে এই ভাতার কথা।
38
যুবসাথী প্রকল্পের ফর্ম সকলের কাছে পৌঁছে দিতে বিভিন্ন এলাকায় হয়েছিল ক্যাম্প। সেখান থেকে অনেকেই ফর্ম সংগ্রহ করেছে তেমনই আবার অনেকে অনলাইনে আবেদন করেছে যুবসাথী প্রকল্পের জন্য। এখন প্রশ্ন হল গৃহীত হয়েছে কি আবেদন?
অনলাইনে ফর্ম ফিলআপ তো করেছেন, তা গৃহীত হয়েছে কি না তা এবার জেনে নিন ঘরে বসে। জেনে নিন কীভাবে আপনার আবেদনের স্ট্যাটাস চেক করবেন। যদি আবেদন গৃহীত না হয়, তাহলে আপনি আপনার নিকটবর্তী সরকারি দফতরে যোগাযোগ করতে পারেন।
58
প্রথমে যুবসাথীর অফিসিয়াল পোর্টালটিতে যান। সেখানে হোমপেজ চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করুন। তারপর আবেদন প্রক্রিয়ার সময় আপনার দেওয়া নম্বরটি লিখুন এবং ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করুন।
68
এবার Get OTP -তে ক্লিক করুন। আপনার রেজিস্টার মোবাইল নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড পাওয়ার পর এটি লিখুন এবং Verify Pin এ ক্লিক করুন। যদি আপনার আবেদনটি সঠিকভাবে হয়ে তাকে তাহলে আপনার আবেদন নম্বর বা রেজিস্টার নম্বর স্ক্রিনে দেখা যাবে। আপনার জমা দেওয়া ফর্মটি দেখতে বা প্রিন্টও করতে পারেন।
78
এই যুবসাথী প্রকল্প দ্বারা মাসে মিলবে ১৫০০ টাকা করে। রাজ্যের ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত যুব সমাজকে কর্মসংস্থানের পথে এগিয়ে যেতে সাহায্য করতে চালু হয়েছে এই প্রকল্প।
88
এই যুবসাথীর ফর্ম বিলি করতে ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের ২৯৪টি কেন্দ্রে ক্যাম্প তৈরি হয়েছিল। জানা যাচ্ছে, ভোটের আগেই মিলবে যুবসাথী প্রকল্পের টাকা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.