আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যে আপাতত বড় কোনও আবহাওয়াগত পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে । আগামী তিন দিন তাপমাত্রায় বড় পরিবর্তন হবে না, এরপর ধীরে ধীরে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে
27
দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিস সূত্রে খবর, সকাল-সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে বাড়বে উষ্ণতা। কলকাতা ও সংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে প্রায় ৩০° এবং ১৯° র আশেপাশে থাকতে পারে ।
37
বৃষ্টি নয়, বাড়বে আরও তাপমাত্রা
আগামী ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি তাপমাত্রা ধীরে ধীরে ৩০ থেকে ৩২ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে । মার্চের শুরুতে তা ৩৩ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস। তবে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে । তবে দার্জিলিং জেলায় এক-দু’জায়গায় হালকা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে ।
আগামী কয়েকদিন একই রকম থাকবে তাপমাত্রা। সকাল এবং সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও বেলায় সেই আমেজ উধাও। ১ মার্চ থেকে বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে। দু-এক জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকলেও বেশিরভাগ জেলায় পরিষ্কার আকাশ। পরবর্তী ৬ দিন শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা থাকবে।
67
মার্চের শুরুতেই বাড়বে কলকাতার তাপমাত্রা
কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা আজকের - ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা : ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা-জনিত অস্বস্তি থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৪ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কলকাতায় সকালে আংশিক মেঘলা আকাশ। পরে পরিষ্কার আকাশ। ২০ থেকে বেড়ে ২২ ডিগ্রি সেলসিয়াস হবে মার্চের শুরুতেই।
77
উত্তরবঙ্গের আবহাওয়া
বৃষ্টির সম্ভাবনা আর নেই উত্তরেও। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙ সহ সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। তবে উত্তরবঙ্গের আট জেলায় বুধবার কুয়াশার সম্ভাবনা। দৃশ্যমানতা কোথাও কোথাও ৯৯৯ থেকে ২০০ মিটারে নামতে পারে। কোথাও সতর্কতা জারি নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী সাত দিন তাপমাত্রার বড়সড় হেরফেরের সম্ভাবনা নেই।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.