Jadavpur Protest: যাদবপুর ইস্যু নিয়ে গোটা রাজ্য-রাজনীতি সরগরম। তারই মাঝে যথেষ্ট ইতিবাচক অবস্থান নিল সিপিএম-এর ছাত্র সংগঠন (Jadavpur Protest)। আসলে সংসদীয় গণতন্ত্র ব্যবস্থায় বন্দুক হাতে তুলে নেওয়া কোনও সঠিক সিদ্ধান্ত হতে পারে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে সেই কথাই প্রমাণ করল এসএফআই। আর তাই যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল তারা। কিন্তু কার্ল মার্ক্সের স্লোগানের পূর্ণ সমর্থন রয়েছে এসএফআই-এর গলায় (Jadavpur University Protest)।
আসলে সমস্যা তৈরি হয় অতি-বাম সংগঠনের একটি স্লোগানকে কেন্দ্র করে। সন্ত্রাসবাদ এবং হাতে বন্দুক তুলে নিয়ে কার্যত, সংসদীয় ব্যবস্থার বিরুদ্ধে যারা কথা বলে, তাদের সমর্থনেই কিছু স্লোগান দেখা গেছিল যাদবপুরে। কুখ্যাত মাওবাদী নেতা কিষেনজি-র সমর্থনে দেওয়াল লেখা হয়েছিল, 'স্যালুট কিষেনজি'। যদিও পরে তা মুছে দেওয়া হয়। এই প্রসঙ্গে এসএফআই-এর সায়েন্স বিভাগের ইউনিট সেক্রেটারি জানান, "আমরা কখনোই মাওবাদীদের সমর্থন করি না। কিষেণজি আমাদের অনেক কমরেডদের মেরেছে। শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওদের নিয়ে এসেছিলেন। আর ওদের প্রশয় পেয়েই এরা বেড়েছে। আমরা কখনই এইসব সমর্থন করি না।”
Jadavpur Protest: উত্তাল যাদবপুর, মিছিলে কী হল দীস্পিতার সঙ্গে? শেষে কী বললেন বামনেত্রী?
তবে একযোগে রাজনৈতিক পথেই তৃণমূল এবং বিজেপির বিরোধিতা করেছে এসএফআই। এক্ষেত্রে মনে রাখতে হবে, যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাম এবং অতি-বাম মিলিয়ে একাধিক ছাত্র সংগঠন রয়েছে। এসএফআই, আইসা, ডিএসও, আরএসএফ ইত্যাদি। ফলে, তাদের মধ্যে মতানৈক্যও রয়েছে। আইডিওলজির লড়াই যেমন রয়েছে, ঠিক তেমনই সংশোধনী পথে সিদ্ধান্ত গ্রহণের মতো একাধিক রাজনৈতিক বিষয়ও রয়েছে। সেই সূত্রেই বাম এবং অতি-বামেদের মধ্যে মত পার্থক্য। তাই বাম বা লাল পতাকা মানেই সবটা এক নয়। উল্লেখ্য, একটা সময় বাম সরকার দীর্ঘদিন রাজত্ব করেছে এই বাংলায়। ফলে, এসএফআই বরাবরই যুক্তিবাদী অবস্থান নিয়ে থাকে। কিন্তু যাদবপুরে তাণ্ডবের অভিযোগ তারা সরাসরি এবিভিপি-র দিকেই ঠেলে দিয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.