Bharosa Scheme: কবে থেকে শুরু হবে বেকার ভাতার আবেদন? কোন কোন ডকুমেন্ট লাগবে ‘ভরসা’ প্রকল্পের?

Published : Nov 06, 2026, 05:54 PM IST

রাজ্যের শিক্ষিত বেকারদের জন্য মাসিক ৩ হাজার টাকা ভাতার 'ভরসা প্রকল্প' নিয়ে নতুন আপডেট সামনে এসেছে। আগামী ২৩ নভেম্বর মন্ত্রিসভার অনুমোদনের পর জানুয়ারি থেকে এই প্রকল্পের আবেদন শুরু হবে।

PREV
15

চলতি বছরে বাজেটে ঘোষণা হয়েছিল রাজ্যের শিক্ষিত বেকারদের জন্য ভরসা প্রকল্পের কথা। এই প্রকল্প দ্বারা মাসে মাসে ৩ হাজার টাকা করে দেবে সরকার। শিক্ষিত বেকারদের জন্য চালু হচ্ছে ভরসা প্রকল্প। এবার এই প্রকল্প নিয়ে এল নয়া চমক।

25

আগে বলা হয়েছিল, অক্টোবর থেকে চালু হবে বেকার ভাতা বা ভরসা প্রকল্প। কিন্তু, বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী জানান, ২৩ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে ভরসা প্রকল্পে অনুমোদন দেওয়া হবে। জানুয়ারি থেকে শুরু হবে আবেদন।

35

প্রসঙ্গত, যুব সমাজের পাশে দাঁড়াতে আগামী ২৩ তারিখ মন্ত্রিসভা এই প্রকল্পে অনুমোদন দেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জানুায়ারি থেকে আবেদন করতে পারবেন গ্র্যাজুয়েট ও আন্ডার গ্র্যাজুয়েটরা। পূর্ববর্তী তৃণমূল সরকারের যুবসাথী আদলে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য মাসিক আর্থিক সহায়তা, বেকারভাতা প্রদান করা হবে।

45

শুভেন্দু অধিকারী জানান, ‘যতক্ষণ না চাকরি পান, সরকার পাশে থাকবে।’ যদিও এর আগে রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়েছিল, আগামী অক্টোবর থেকে যুবশক্তি ভরসা কার্ড চালু হবে রাজ্যে। এখন শোনা যাচ্ছে, জানুয়ারি থেকে শুরু হবে আবেদন। এই ভাতার মাধ্যমে স্নাতক বেকারদের মাসে ৩ হাজার টাকা এবং যারা মাধ্যমিক পাশ তারা পাবেন ২ হাজার।

55

এদিকে জানা যাচ্ছে, দীপাবলির আগে ঢুকতে পারে নভেম্বর মাসের কিস্তি। এবার ১ কোটি ৬৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার। তবে, তার আগে হবে ভেরিফিকেশন। সেই ভেরিফিকেশনে উত্তীর্ণ হলে তবেই মিলবে ভাতা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories