ATS Mumbai: এটিএস সূত্রে জানা গেছে, সন্দেহভাজন ঐ জইশ জঙ্গি পেশায় একজন অ্যাপ বাইক চালকের কাজ করতেন। সেইসঙ্গে, আবার সুগন্ধিও বিক্রি করতেন। তিনি থাকতেন মাহিম এলাকাতেই। প্রাথমিক যে তদন্ত রিপোর্ট সামনে আসছে, সেখান থেকে এটিএস জানতে পেরেছে, সোশ্যাল মিডিয়াতে সুগন্ধি বিক্রির আড়ালে আখতার আদতে সন্ত্রাসবাদী মতাদর্শ প্রচারের কাজ করতেন।
ATS Mumbai: বড় সাফল্য পেল মুম্বই পুলিশের অ্যান্টি-টেরোরিজম স্কোয়াড। মুম্বইয়ের মাহিম মেট্রো স্টেশনের কাছ থেকে সন্দেহভাজন এক জইশ জঙ্গিকে গ্রেফতার করেছে তারা। মুম্বই পুলিশের অ্যান্টি-টেরোরিজম স্কোয়াডের বিশেষ দল এই জঙ্গিকে পাকড়াও করেছে (ATS Mumbai)।পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম মহম্মদ হাসান আবু সারমাদ আখতার। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালান কালাচৌকির এটিএস ব্রাঞ্চের অফিসাররা। তাদের কাছে খবর আসে, মাহিমে এক জইশ জঙ্গি আশ্রয় নিয়েছে। তারপরই শুরু হয় জোরালো তল্লাশি। সেই সময়েই, মেট্রো স্টেশনের কাছ থেকে আখতারকে গ্রেফতার করা হয়। জানা যাচ্ছে, আখতারের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১৯৬(১)-এ মামলা দায়ের করা হয়েছে। এই ধারা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ধর্ম, ভাষা ইত্যাদির ভিত্তিতে শত্রুতা ছড়ানো এবং সম্প্রীতি নষ্ট করার মতো কাজের সঙ্গে সম্পর্কিত বলে খবর (Anti Terrorism Squad Mumbai)।
বড় সাফল্য অ্যান্টি-টেরোরিজম স্কোয়াডের!
এটিএস সূত্রে জানা গেছে, সন্দেহভাজন ঐ জইশ জঙ্গি পেশায় একজন অ্যাপ বাইক চালকের কাজ করতেন। সেইসঙ্গে, আবার সুগন্ধিও বিক্রি করতেন। তিনি থাকতেন মাহিম এলাকাতেই। প্রাথমিক যে তদন্ত রিপোর্ট সামনে আসছে, সেখান থেকে এটিএস জানতে পেরেছে, সোশ্যাল মিডিয়াতে সুগন্ধি বিক্রির আড়ালে আখতার আদতে সন্ত্রাসবাদী মতাদর্শ প্রচারের কাজ করতেন। এমনকি, ভারতবিরোধী বিভিন্ন তথ্যও ছড়াতেন বলে বলে অভিযোগ তাঁর বিরুদ্ধে। পাক হ্যান্ডলারদের সঙ্গেও আখতারের সরাসরি যোগসূত্রের প্রমাণ মিলেছে। এমনটাই দাবি করছে মুম্বই পুলিশের অ্যান্টি-টেরোরিজম স্কোয়াড।
মুম্বইয়ের মাহিম মেট্রো স্টেশনের কাছ থেকে পাকড়াও জইশ জঙ্গি
এছাড়াও জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের সন্ত্রাসবাদমূলক নানান বক্তব্য টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ছড়াতেন আখতার। পাশাপাশি পাকিস্তান সমর্থিত চরমপন্থী টেলিগ্রাম চ্যানেল ‘ইবন-ই-কাশিম’-এরও সক্রিয় সদস্য তিনি। এটিএস আরও জানিয়েছে, আখতারের মোবাইল থেকে সন্ত্রাসবাদ সংক্রান্ত নানা ধরনের তথ্য এবং ভারতবিরোধী মন্তব্যের হদিশ পাওয়া গেছে। পাকিস্তানে কাদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল, সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

