Kalyan On Suvendu Adhikari: 'পশ্চিমবঙ্গের রাজনীতির কলঙ্কের দাগ', শুভেন্দুকে তীব্র কটাক্ষ কল্যাণের

Published : Aug 30, 2026, 11:53 AM IST

Kalyan On Suvendu Adhikari: ভোটের ফল বেরতেই তার মুখে বিদ্রোহের সুর শোনা গেলেও সময় গড়াতেই এবার তার গলাতেই বর্তমান মুখ্যমন্ত্রী ইস্যুতে তুলোধনা শোনা গেল। কী বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
শুভেন্দুকে নিশানা কল্যাণের

“শুভেন্দু অধিকারীর একটাই সমস্যা—কীভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শেষ করা যায়, কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ করা যায়!” উন্নয়ন কিংবা বাংলার মানুষের স্বার্থে কাজ নয়, সারাক্ষণ সেই চিন্তাতেই নাকি ব্যস্ত শুভেন্দু অধিকারী—এমনই বিস্ফোরক রাজনৈতিক আক্রমণ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

25
কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়?

কল্যাণের দাবি, তৃণমূলে থাকা ২০ জন সাংসদকে এনসিপিতে নিয়ে নেওয়া হয়েছে এবং ৬০ জন বিধায়ককেও বিজেপি নিজেদের দিকে টেনে নিয়েছে। তাঁর অভিযোগ, এতকিছুর পরেও মানুষের ক্ষোভ শুভেন্দু অধিকারীর উপরেই রয়েছে।

35
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুকে তীব্র কটাক্ষ কল্যাণের

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ আরও বলেন, ‘’শুভেন্দু অধিকারী নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিজেই নষ্ট করেছেন।'' এখানেই না থেকে এমনকি শুভেন্দুকে “পশ্চিমবঙ্গের রাজনীতির কলঙ্কের দাগ” বলেও তীব্র কটাক্ষ করেন তিনি।

45
পুজো নিয়েও দখল ও রাজনীতির চেষ্টার অভিযোগ

বিজেপি ক্ষমতায় এলে মাছ-মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে—এই রাজনৈতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে কল্যাণের আরও অভিযোগ, বিভিন্ন জায়গায় বড় বড় পুজো নিয়েও দখল ও রাজনীতির চেষ্টা চলছে। স্বরূপ বিশ্বাস ও অরূপ বিশ্বাসকে নিয়েও তীব্র মন্তব্য করেন তিনি।

55
শুভেন্দু ইস্যুতে উত্তপ্ত রাজ্য রাজনীতি

শুধু তাই নয়, সব মিলিয়ে, শুভেন্দু অধিকারী ও বিজেপিকে নিশানা করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একের পর এক বিস্ফোরক মন্তব্যে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। এখন দেখার কল্যাণের এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় কী জানায় রাজ্য বিজেপি শিবির।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories