Karmabhoomi Express News: পাঞ্জাব থেকে নিউ জলপাইগুড়িগামী কর্মভূমি এক্সপ্রেসের চারটি কামরায় আগুন! কালো ধোঁয়া

Published : Nov 06, 2026, 03:46 PM ISTUpdated : Nov 06, 2026, 04:05 PM IST
Karmabhoomi Express News

সংক্ষিপ্ত

Karmabhoomi Express News: পাঞ্জাবের অমৃতসর থেকে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশনে আসছিল কর্মভূমি এক্সপ্রেস। কিন্তু আসার পথেই আগুন। কার্যত, ট্রেনের চারটি কামরা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। জানা যাচ্ছে, ট্রেনের অন্তত চারটি কামরা পুড়ে ছাই হয়ে গেছে।

Karmabhoomi Express News: পাঞ্জাবের অমৃতসর থেকে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশনে আসছিল কর্মভূমি এক্সপ্রেস। কিন্তু আসার পথেই আগুন (Karmabhoomi Express News)। কার্যত, ট্রেনের চারটি কামরা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। জানা যাচ্ছে, ট্রেনের অন্তত চারটি কামরা পুড়ে ছাই হয়ে গেছে। কয়েকজন যাত্রীর আহত হয়েছেন বলে খবর। তবে মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি। তবে কীভাবে আচমকা আগুন লাগল, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকল পৌঁছে গেছে এবং রেলের আধিকারিকরাও রয়েছেন (Karmabhoomi Express Latest Update)।

পাঞ্জাব থেকে নিউ জলপাইগুড়িগামী কর্মভূমি এক্সপ্রেসের চারটি কামরায় আগুন! কালো ধোঁয়া

কর্মভূমি এক্সপ্রেসে আহুন লাগার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। যদিও সেই ভিডিও এবং ছবির সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। তবে সংবাদসংস্থা পিটিআই এই রেল অগ্নিকাণ্ডের ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, ট্রেনের একাধিক কামরায় দাউ দাউ করে আগুন জ্বলছে। সূত্রের খবর, এসি কামরায় আগুন লেগেছে। সেখান থেকে বেরিয়ে আসা সেই কালো ধোঁয়ার লেলিহান শিখা মারাত্মক গতিতে চেয়ে ফেলেছে গোটা এলাকা। রেল আধিকারিকদের সঙ্গে উপস্থিত আছেন পুলিশ কর্তারাও। দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা করছে। প্রসঙ্গত, অমৃতসর থেকে শুক্রবারই রওনা দেয় ১২৫০৮ কর্মভূমি এক্সপ্রেস। তবে পাঞ্জাবের সরাই বাঞ্জারা এলাকার রাজপুরা স্টেশনের কাছে দুপুর ১টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আম্বালা ডিভিশনের এক সিনিয়র রেল আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও যাত্রীর মৃত্যুর খবর নেই। আগুন আপাতত নিয়ন্ত্রণে আনা গেছে। পাশাপাশি দ্রুত আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

তদন্তের পরেই আসল কারণ সামনে আসবে

ট্রেনের ইঞ্জিনের পর থেকে ঠিক পঞ্চম কামরাটিতে প্রথম আগুন লাগে বলে জানা গেছে। পরে সেখান থেকে আরও তিনটি কামরায় সেই আগুন ছড়িয়ে পড়ে। পাটিয়ালার ডিসি হিমাংশু আগরওয়াল বলেছেন, প্যান্ট্রি কার থেকে আগুন ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান। তবে শর্ট সার্কিট থেকেও আগুন লাগার সম্ভাবনা আছে। তদন্তের পরেই আসল কারণ সামনে আসবে। রেল পুলিশের তরফে এসএইচও গুরপ্রীত সিংহ জানিয়েছেন, একটি কামরার ফ্যানে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। সেখান থেকেই পরে দ্রুত তা অন্য তিনটি কামরায় ছড়িয়ে পড়ে।

তবে ঐ ট্রেনটিকে আর নিউ জলপাইগুড়ি আনা সম্ভব নয়। তাই যাত্রীদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং অন্য আরেকটি ট্রেনে গন্তব্যে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করার কাজ চলছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Kharagpur Station Cash Seizure: খড়গপুর স্টেশনে যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার ১.৪০ কোটি টাকা
CM Suvendu Bhorosa Scheme: চাকরির অপেক্ষায় আর দুশ্চিন্তা নয়? বেকার যুবক-যুবতীদের পাশে নতুন প্রকল্প ‘ভরসা’