Kasturi Goswami: বিজেপিতে যোগ দিলেন ক্ষিতি গোস্বামীর ছোট মেয়ে কস্তুরী গোস্বামী, দিদি তৃণমূলের কাউন্সিলর, দিলেন বদলের ডাক

Published : Feb 17, 2026, 04:44 PM IST
Kasturi Goswami

সংক্ষিপ্ত

Kasturi Goswami: রাজ্য়ে বিধানসভা ভোটের মুখে বিজেপি (BJP)-তে যোগ হল উল্লেখযোগ্য নাম। রাজ্যে বামফ্রন্ট সরকারের দাপুটে মন্ত্রী ক্ষিতি গোস্বামী (Kshiti Goswami)-র ছোট মেয়ে কস্তুরী গোস্বামী যোগ দিলেন বিজেপিতে। 

Kasturi Goswami: রাজ্য়ে বিধানসভা ভোটের মুখে বিজেপি (BJP)-তে যোগ হল উল্লেখযোগ্য নাম। রাজ্যে বামফ্রন্ট সরকারের দাপুটে মন্ত্রী ক্ষিতি গোস্বামী (Kshiti Goswami)-র ছোট মেয়ে কস্তুরী গোস্বামী যোগ দিলেন বিজেপিতে। আইনের ছাত্রী থাকা কস্তুরী বিজেপিতে যোগ দিয়ে রাজ্যে পরিবর্তনের ডাক দিলেন। ক্ষিতি গোস্বামীর বড় মেয়ে তথা কস্তুরীর দিদি বসুন্ধরা গোস্বামী (Vasundhara Goswami)এখন কলকাতা পুরসভার ৯৯ ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর। তার মানে গোস্বামী পরিবারে প্রয়াত বাবা আরসিপি-র নেতা-মন্ত্রী, এক মেয়ে তৃণমূলের কাউন্সিলর, আর এখন অন্য মেয়ে বিজেপি নেত্রী। জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্যর মন্ত্রিসভার সদস্য ক্ষিতি গোস্বামী আরএসপি রাজ্য কমিটির সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৯ সালের ২৪ ডিসেম্বর ৭৬ বছর বয়েসে প্রয়াত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রী ক্ষিতি গোস্বামী।

বেশ কয়েকটি বড় নাম বিজেপিতে

ক্ষিতি গোস্বামীর ছোট মেয়ে কস্তুরীকে এদিনে দলীয় পতাকা তুলে দেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে উপস্থিত ছিলেন দলের প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ ও রাজ্যস্তরের নেতারা। শমীক ভট্টাচার্য দলীয় দফতরে ক্ষিতি গোস্বামীর মেয়ে কস্তুরী গোস্বামী গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নেন। কস্তুরী গোস্বামীর পাশাপাশি এদিন গেরুয়া শিবিরের যোগ দিলেন শিল্পোদ্যোগী ডঃ অক্ষয় বিঞ্জেরকা, প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন সিআরপিএফ কর্তা বিপ্লব বিশ্বাস।

গোস্বামী পরিবার

প্রসঙ্গত, গত বিধানসভা ভোটের পর হওয়া ২০২১ কলকাতা পুরভোটের মুখে কারা দফতরের চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দিয়ে ঘাসফুল চিহ্নে ভোটে দাঁড়ান ক্ষিতি কন্যা বসুন্ধরা। ৯৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী হন। কলকাতা পুরভোটে ৯৬ ওয়ার্ডে সিপিআইএমের দীপালী গোস্বামীকে ৪ হাজার ৬৩৯ ভোটের ব্যবধানে হারিয়ে কাউন্সিলর হন বসুন্ধরা। এবার কি তাহলে ক্ষিতির ছোট কন্য়াও ভোটে দাঁড়াবেন? আগে একটা সময় ঢাকুরিয়া আসন থেকে জিতে মন্ত্রী হতেন ক্ষিতি গোস্বামী। ২০০৬ বিধানসভা নির্বাচনে ঢাকুরিয়া আসনে তৃণমূলের সৌগত রায়কে হারিয়েছিলেন আরএসপি--র ক্ষিতি। তবে ২০০১ বিধানসভা ভোটে সৌগত রায়ের কাছে হেরেছিলেন ঢাকুরিয়ার তিনবারের বিধায়ক।

 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

৭ জন AERO-কে সাসপেন্ড নির্বাচন কমিশনের, দেখুন কী বলছেন মনোজ আগরওয়াল
Siliguri News: বাবরী মসজিদ প্রতিষ্ঠার বিরোধিতায় জ্বলল হুমায়ুনের কুশপুতল! চরম হুঁশিয়ারি হিন্দুদের