DR Narayan Banerjee: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই বিজেপিতে যোগ দিতে পারেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। যোগ দেবেন কিনা তা স্পষ্ট করেননি চিকিৎসক।
আজ নরেন্দ্র মোদীর ব্রিগেডে জনসভা। জনসভার পাশাপাশি প্রশাসনিক সভাও হবে। কিন্তু এবার মোদীর ব্রিগেডে সবথেকে বড় চমক হতে পারে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি। কারণ সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয় ব্যক্তিত্ব নারায়ণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি একটা সময় তিনি নিজেকে বামপন্থী বলেও দাবি করতেন।
210
চিকিৎসকের মন্তব্য ঘিরে ধোঁয়াসা
সোশ্যাল মিডিয়ার পাশাপাশি সংবাদ মাধ্যমেও আলোচনা হচ্ছে তাঁর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে। এই বিষয়ে বিজেপির পাশাপাশি স্পষ্ট করে কিছুই বলেননি নারায়ণ বন্দ্যোপাধ্যায়। তাই তাঁর মন্তব্য নিয়েও আলোচনা হচ্ছে। তিনি বলেছেন, 'বিজেপিতে যোগ দিচ্ছি কিনা সেটা বলব না। কোনও সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে যাওয়া মানে কি সেই দলে যোগ দেওয়া?'
310
ব্রিগেডে আমন্ত্রিত নারায়ণ বন্দ্যোপাধ্য়ায়
শনিবার, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডের সভায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান হয়েছে। ঘনিষ্ট মহলে নারায়ণ বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন , তিনি সেই আমন্ত্রণ রক্ষা করবেন। আর চিকিৎসকের এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে।
বামপন্থী চিকিৎসক হিসেবে পরিচিক নারায়ণ গঙ্গোপাধ্যায়। আরজি কর আন্দোলনের সময় ছিলেন সামনের সারিতে। চিকিৎসকদের আন্দোলনের পাশাপাশি রাত দখলের কর্মসূচিতেও তাঁকে দেখা গিয়েছিল।
510
সমালোচনার মুখে নারায়ণ
আরজি কর আন্দোলনের সময় একাধিক কর্মসূচিতে যোগ দিলেও একাধিকবার সমালোচনার মুখে পড়তে হয়। সরকার বিরোধী আন্দোলনের মুখ হলেও আন্দোলন চলাকালীন তিনি কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন। তা নিয়ে আন্দোলনকারীদের মধ্য়ে অসন্তোষ তৈরি হয়েছিল। সেই সময় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছিল, নারায়ণ বন্দ্যোপাধ্যায় কোনও চিকিৎসক সংগঠনের প্রতিনিধি কিনা তা তারা জানেন না। ব্যক্তিগতভাবে তিনি কারোর সঙ্গে দেখা করতেই পারেন।
610
নারায়ণ বন্দ্যোপাধ্য়ায়
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে তাঁর MBBS এবং PGIMER, চণ্ডীগড় থেকে MDর ডিগ্রি রয়েছে তাঁর। তিনি বর্তমানে অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক। সংক্রামক রোগ, উচ্চ রক্তচাপ, টাইফয়েড, বাতের চিকিৎসার বিশেষজ্ঞ হিসেবে পরিচিত তিনি। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয় নারায়ণ বন্দ্যোপাধ্য়ায়। ফেসবুকে তাঁর অনুগামীর সংখ্যা ১১ লক্ষ।
710
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়
সোশ্যাল মিডিয়ায় মূলত চিকিৎসা সংক্রান্ত ভিডিও দিয়ে থাকেন নারায়ণ বন্দ্যোপাধ্য়ায়। পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনের ছবি ও ভিডিও আপলোড করেন। রোগ সংক্রান্ত খুব সাধারণ টিপস আকৃষ্ট করে অনুগামীদের।
810
মোদীর পরিবর্তন যাত্রা
ব্রিগেডে আজ মোদীর পরিবর্তন যাত্রা। রাজ্যে ভোট প্রচারে মোদীর উপস্থিতি রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ। আর সেই কারণে সেই সভা থেকে যদি নারায়ণ বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাত্রা শুরু করেন তাহলে তা বঙ্গ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
910
বিজেপির নীতি
বিজেপি সূত্রে খবর, এবার পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করতে মরিয়া বিজেপি। আর সেই কারণে শুধুমাত্র দলীয় নেতা কর্মীদের নয়, সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে যোগাযোগ শুরু করেছিল। বিশিষ্টদের সঙ্গে একাধিকবার বৈঠকও করেছে বিজেপির শীর্ষনেতারা। সেখান থেকেই কয়েকজনকে বিজেপি প্রার্থী করতে পারে বলেও শোনা গিয়েছিল।
1010
বিজেপির প্রার্থী
ইতিমধ্যেই ১৫০টি আসনে প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করেছে বিজেপি। ২৯৪টি আসনের মধ্যে এখনও পর্যন্ত ১৫০ টি আসনের প্রার্থীদের নাম চূড়ান্ত হয়েছে। বাকি রয়েছে ১৪৪ টি আসন। সেই আসনগুলির কয়েকটিতে রাজ্যের বিশিষ্টব্যক্তিদের প্রার্থী করা হতে পারে বলে বিজেপি সূত্রের খবর।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.