বিজেপি সরকারের অধীনে বাংলায় একাধিক নতুন প্রকল্প চালু হয়েছে, যেমন আয়ুষ্মান ভারত থেতে যুবশক্তি যোজনা। এই সকল প্রকল্পের সুবিধা পেতে নির্দিষ্ট পারিবারিক আয় থাকতে হবে। জেনে নিন কোনটার ক্ষেত্রে আয়ের সীমা কত?
মমতা সরকারের আমলেও বাংলায় চালু ছিল একাধিক ভাতা ও প্রকল্প। এই সকল ভাতা ও প্রকল্প দ্বারা মিলত আর্থিক সাহায্য। সে সময় চালু ছিল বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী থেকে নানান প্রকল্প।
26
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই সকল ভাতা বদলে চালু হয়েছে একাধিক নতুন ভাতা। আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি, কন্যারত্ন থেকে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। তবে, এই সকল সরকারি প্রকল্পের সুবিধা সকলে পাবেন না। পারিবারিক আয়ের ওপর নির্ভর করছে আপনি যোগ্য কি না। জেনে নিন কোনটার ক্ষেত্রে আয়ের সীমা কত?
36
রাজ্যে পড়ুয়াদের জন্য চালু হয়েছে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। এটি উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের জন্য চালু হওয়া স্কলারশিপ। এতে মাসে হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত মিলবে। তবে পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার বেশি বলে এই প্রকল্পের সুবিধা মিলবে না।
রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য চালু হয়েছে যুবশক্তি ভরসা যোজনা। এই প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যের বেকার যুবক ও যুবতি। মাসে মিলবে ৩ হাজার টাতা। তবে, পারিবারিক বার্ষিক ১ আড়াই লক্ষ টাকার বেশি বলে এই প্রকল্পের সুবিধা মিলবে না।
56
রাজ্যে চালু হয়েছে আয়ুষ্মান ভারত কার্ড। এই স্বাস্থ্য কার্ডের দৌলতে হবে বিনামূল্যে চিকিৎসা। তবে, পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার বেশি বলে এই প্রকল্পের সুবিধা মিলবে না। তেমনই যারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না তাদের জন্য আছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা। পারিবারিক বার্ষিক আয় আট লক্ষ টাকার বেশি বলে এই প্রকল্পের সুবিধা মিলবে না।
66
তেমনই বিজেপি সরকার ক্ষমতায় এসে চালু করেছে অন্নপূর্ণা ভাণ্ডার। আবার বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা দেড় হাজার থেকে ৩ হাজার করা হয়েছে। তবে এগুলো পেতে কোনও স্পষ্ট আয়ের সীমা নেই। কিন্তু পরিবারে কেউ সরকারি চাকরি করলে বা আয়কর দিলে বা পেনশন পেলে এই সুবিধা মিলবে না।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.