পশ্চিমবঙ্গে চালু হল প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, যার মাধ্যমে গর্ভবতী ও প্রসূতি মহিলাদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এই প্রকল্পে প্রথম সন্তানের জন্য ৫ হাজার টাকা এবং দ্বিতীয় সন্তান কন্যা হলে ৬ হাজার টাকা পর্যন্ত অনুদান মিলবে।
বাংলায় চলছে ডবল ইঞ্জিন সরকার। সে কারণে কেন্দ্রের একাধিক প্রকল্প চালু হচ্ছে বাংলায়। এবার সেই তালিকায় যোগ হল PM মাতৃবন্দনা যোজনা। এবার গর্ভবতী মহিলারা পাবেন ৫ হাজার টাকা।
26
এবার PM মাতৃবন্দনা যোজনা-র মাধ্যমে প্রসূতি মহিলা তথা গর্ভবতী ও সদ্য মা হওয়া মহিলাদের আর্থিক সহায়তা দেওয়া হয়। তবে সব প্রসূতি মহিলা এই প্রকল্পের অধীন টাকা পাওয়ার যোগ্য নন। উপভোক্তা নির্বাচনের ক্ষেত্রে রয়েছে বেশ কিছু শর্ত।
36
এবার PM মাতৃবন্দনা যোজনা-র যোগ্য মহিলাদের প্রথম সন্তানের জন্য ৫ হাজার টাকা ও দ্বিতীয় সন্তান মেয়ে হলে ৬ হাজার টাকা দেওয়া হচ্ছে। এই টাকা যাবে ডিবিটির মাধ্যমে। তবে এই টাকা দেওয়া হবে দুটি কিস্তিতে। আবেদন করা যাবে অনলাইনে। নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে করতে হবে আবেদন। সেখানে প্রয়োজনীয় সকল ডকুমেন্ট জমা দিতে হবে। তারপর হবে ভেরিফিকেশন। যোগ্যরা পাবেন টাকা।
তবে, PM মাতৃবন্দনা যোজনা পেতে হলে কয়টি যোগ্যতা লাগবে। যেমন, মূলত অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকা নির্দিষ্ট শ্রেণির গর্ভবতী ও স্তন্যদানকারী মহিলারা পাবেন এই টাকা। তেমনই দারিদ্রসীমার নীচে থাকা রেশন কার্ডধারী মহিলারা পাবেন টাকা। এসসি ও এসটি শ্রেণির মহিলা ও ই-শ্রম কার্ডধারী মহিলারা পাবেন টাকা।
৪০ শতাংশ অথবা তার বেশি প্রতিবন্ধকতা থাকা প্রসূতি মহিলা, প্রসূতি আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা-রা পাবেন এই সুবিধা। তেমনই আবেদনকারীর বার্ষিক আয় ৮ লক্ষের কম হতে হবে। তবেই মিলবে এই প্রকল্পের সুবিধা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.