Rain: নিম্নচাপের জেরে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বৃষ্টি, তিন জেলায় জারি হল হলুদ সতর্কতা

Published : Aug 12, 2026, 07:03 AM IST

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে চলেছে, যার জেরে মৌসুমী অক্ষরেখাও সক্রিয়। এই দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

PREV
15

শ্রাবণ মাস প্রায় শেষের দিকে। কিন্তু, শ্রাবণের ধারা এখনও অব্যাহত। শ্রাবণের শেষ বেলায় কিছুতেই রাজ্যের ওপর থেকে নিম্নচাপের ছায়া কাটছে না। এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ক্রমে শক্তি বাড়াচ্ছে। আজ এটি নিম্নচাপের রূপ নিতে পারে।

25

অন্যদিকে মৌসুমী অক্ষরেখা মধ্যপ্রদেশের নিম্নচাপ ক্ষেত্রে প্রবেশ করেছে। এরপর ডালটগঞ্জ হয়ে দিঘাক ওপর দিয়ে দক্ষিণপূর্ব দিকে এগিয়ে আসবে। তাই এই দুই জোড়া ফলায় দক্ষিণবঙ্গে আজ আছে বৃষ্টির সম্ভাবনা।

35

হাওয়া অফিস সূত্রে খবর, আজ বুধবার কলকাতা সব দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতা, হাওড়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে।

45

আজ তিন জেলায় আছে হলুদ সতর্কতা। বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়ো বা দমকা হাওয়া বইতে পারে। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। আগামী শুক্রবার পর্যন্ত চলবে এই বৃষ্টি।

55

তেমনই উত্তরবঙ্গেই চলবে বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories