Koel resigns : রাজ্যসভার কোনও অধিবেশনে যোগ না দিয়েই ইস্তফা কোয়েল মল্লিকের, তিনিও যাচ্ছেন বিজেপিতে?

Published : Jul 16, 2026, 04:16 PM IST

অভিনেত্রী থেকে নেত্রী হওয়া কোয়েল মল্লিক রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন। সূত্রের খবর, তিনি উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। পাশাপাশি দলবদলের জল্পনাও উস্কে দিয়েছে।

PREV
17
কোয়েল মল্লিককে নিয়ে জল্পনা

অভিনেত্রী থেকে রাজনীতিতে আসা কোয়েল মল্লিক রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন। সাংসদ হওয়ার কয়েক মাসের মধ্যেই তাঁর এই পদত্যাগ। ইস্তফা দিয়েই বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠক দলবদলের জল্পনাও উস্কে দিয়েছে।

27
রাজ্যসভা থেকে ইস্তফা কোয়েলের

সূত্রের খবর, কোয়েল উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের জন্য এটা আরও একটা বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

37
বিপর্যস্ত তৃণমূল

এর আগে তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ দলবদল করেছেন। রাজ্যসভার তিন সাংসদ- সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায়, প্রকাশ চিক বরাইক দলবদল করে বর্তমানে বিজেপির প্রার্থী হয়েছন। অন্যদিকে লোকসভার বহু সাংসদই ত্রিপুরার অনামী দল NCPI-তে যোগ দিয়েছেন। তাতে রীতিমত বিপর্যস্ত তৃণমূল কংগ্রেস।

47
কোয়েলের রাজনৈতিক জীবন-

লোকসভা নির্বাচনের আগে হঠাৎ করেই মমতা বন্দ্যোপাধ্য়ায় ২০২৬ সালের ৩ এপ্রিল কোয়েল মল্লিককে রাজ্যসভার প্রার্থী করেন। তিনি প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে রাজ্যসভায় যায়। এপ্রিল মাসেই রাজ্যসভার সাংসদ হিসেবে তিনি শপথ গ্রহণ করেন।

57
অভিনেত্রী থেকে সাংসদ

রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক। তাঁর স্বামী নিস পাল ফল্মি দুনিয়ায় পরিচিত নাম। কিন্তু কোয়েলের সঙ্গে রাজনীতিক কোনও সম্পর্কই ছিল না। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সৌজন্যে রাজ্যসভার প্রার্থী হন কোয়েল। সেই সময় তিনি জানিয়েছিলেন,'মানুষের সেবাই হবে তাঁর মূল লক্ষ্য'।

67
১০৪ দিনের সাংসদ জীবন!

কিন্তু রাজ্যসভার সাংসদ হিসেবে মাত্র ১০৪ দিনের মেয়াদের পরই তিনি ইস্তফা দেন। কোয়েল রাজ্যসভার কোনও অধিবেশনেই এখনও পর্যন্ত যোগ দিতে পারেনি। রাজ্যসভার কোনও অধিবেশনে যোগ দেওয়ার আগেই তাঁর এই পদত্যাগ নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজ্যরাজনীতিতে। পাশাপাশি উঠছে তাঁর দলবদলের জল্পনাও। কারণ রাজ্যসভার চেয়ারম্যান ও বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠকই এই জল্পনা উস্কে দিচ্ছে।

77
মদনের পর কোয়েল ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ

কারণ, ঠিক এর আগের দিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতা মদন মিত্র তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন। কামারহাটি কেন্দ্রের এই বিধায়ক বিরোধী দলনেতা ঋতব্রতর নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীতে যোগ দিয়েছেন। মদন মিত্র বলেন, তিনি দলে থেকে ঠিকমতো কাজ করতে পারছিলেন না। তাঁর অভিযোগ, দলের শীর্ষ নেতৃত্ব সংগঠনকে শক্তিশালী করার বদলে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরতে বেশি ব্যস্ত। মিত্র আরও দাবি করেন যে, তাঁর উদ্বেগের কথা বারবার জানালেও নেতৃত্ব তাতে কান দেয়নি। প্রসঙ্গত, সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বিধায়কদের চিফ হুইপ হিসেবে মনোনীত করেছিলেন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories