MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • Sonam Wangchuk: টানা ১৯ দিনের অনশন, কেমন আছেন সোনম ওয়াংচুক? 'তৃতীয় পর্যায় নিয়ে সতর্ক করলেন ডাক্তাররা

Sonam Wangchuk: টানা ১৯ দিনের অনশন, কেমন আছেন সোনম ওয়াংচুক? 'তৃতীয় পর্যায় নিয়ে সতর্ক করলেন ডাক্তাররা

পরিবেশকর্মী তথা ৭বিজ্ঞানী সোনম ওয়াংচুকের অনশন ১৯ দিনে পড়ল। দিল্লির জন্তর মন্তরে চলা এই অনশনে তাঁর স্বাস্থ্যের অবস্থা বেশ আশঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি অনশনের দ্বিতীয় পর্যায়ে রয়েছেন। তৃতীয় পর্যায় কী কী হতে পারে? জানুন বিস্তারিত

3 Min read
Author : Saborni Mitra
Published : Jul 16 2026, 03:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
অনশনের তৃতীয় দিনে সোনম ওয়াংচুক
Image Credit : ANI

অনশনের তৃতীয় দিনে সোনম ওয়াংচুক

বিজ্ঞানী তথা পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবস্থা বেশ আশঙ্কাজনক। বৃহস্পতিবার দিল্লির জন্তর মন্তরে তাঁর লাগাতার অনশন ১৯ দিনে পড়েছে। তাঁর চিকিৎসক ডঃ সতীশ লম্বা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, অনশন চলতে থাকলে সোনমের শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যেতে পারে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশন
Image Credit : ANI

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশন

ওয়াংচুক তাঁর এই প্রতিবাদ শুরু করেন ২০২৬ সালের ২৮ জুন। ককরোচ জনতা পার্টি (CJP)-র ডাকা একটি বিক্ষোভে যোগ দেন তিনি। দেশজুড়ে পরীক্ষায় বেনিয়ম এবং নিট (NEET) পেপার ফাঁস কাণ্ডের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ চলছে।

Related Articles

Related image1
CJP Protest: দিল্লির রাজপথে ‘আরশোলা বাহিনী’! শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে ধিক্কার Cockroach-দের
Related image2
Cockroach Janta Party: তেলাপোকা থেকে ট্রেন্ডিং রাজনীতি! CJP ও প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে নিয়ে চর্চা তুঙ্গে
310
সোনম ওয়াংচুকের ওজন কমছে
Image Credit : ANI

সোনম ওয়াংচুকের ওজন কমছে

বৃহস্পতিবার একটি মেডিকেল ব্রিফিংয়ে ডঃ লম্বা জানান, দীর্ঘ অনশনের ফলে সোনমের শরীরে মারাত্মক প্রভাব পড়েছে। তাঁর ওজন ৯ কেজিরও বেশি কমে বর্তমানে ৫৬.৯ কেজিতে এসে দাঁড়িয়েছে।

410
সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি
Image Credit : ANI

সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি

মেডিকেল টিম ২৪ ঘণ্টা তাঁর স্বাস্থ্যের দিকে নজর রাখছে। ডঃ লম্বা সোনমের বর্তমান শারীরিক অবস্থার সঠিক চিত্র তুলে ধরেছেন:

তিনি জানান, "আজ অনশনের ১৯তম দিনে ওনার ওজন ৯ কেজির বেশি কমেছে। ওনার ব্লাড সুগার আজ ৮০ mg/dL, আর পালস রেট প্রতি মিনিটে ৭২। শুয়ে থাকা অবস্থায় ব্লাড প্রেশার ১০৫/৬১ mmHg এবং বসে থাকা অবস্থায় ১০১/৬৫ mmHg।"

510
অনশনের দ্বিতীয় পর্যায় সোনম ওয়াংচুক
Image Credit : ANI

অনশনের দ্বিতীয় পর্যায় সোনম ওয়াংচুক

ডাক্তাররা জানিয়েছেন, ওয়াংচুকের শরীরে জলের পরিমাণ ঠিক আছে এবং তিনি মানসিকভাবেও সজাগ। তবে তাঁর শরীরের ভেতরের বায়োকেমিস্ট্রি বেশ উদ্বেগজনক। ডঃ লম্বার মতে, সোনম এখন দীর্ঘমেয়াদী অনশনের দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করেছেন।

তিনি ব্যাখ্যা করে বলেন, "দ্বিতীয় পর্যায়ে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, যা থেকে বোঝা যায় যে শরীরের পেশি ভাঙতে শুরু করেছে। এর ফলেই রক্তে ইউরিক অ্যাসিড বেড়েছে।"

610
অনশনের তৃতীয় পর্যায় নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা
Image Credit : ANI

অনশনের তৃতীয় পর্যায় নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

সবচেয়ে বড় বিপদের আশঙ্কা করা হচ্ছে এর পরের ধাপে। মেডিকেল টিমের মতে, শরীর এখন ফ্যাট এবং পেশি শেষ করে সরাসরি গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গের উপর চাপ সৃষ্টি করতে শুরু করবে। ডঃ লম্বা সতর্ক করে বলেন, "আমরা এখন তৃতীয় পর্যায়ের মুখোমুখি হতে পারি, যা খুবই ভয়ঙ্কর হওয়ার আশঙ্কা রয়েছে। এতে শরীরের বিভিন্ন অঙ্গ বিকল হতে পারে। আপাতত আমাদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই এবং আমরা ২৪ ঘণ্টা কড়া নজর রাখছি।"

710
যন্তর মন্তরে কেজরিওয়াল
Image Credit : ANI

যন্তর মন্তরে কেজরিওয়াল

এদিকে, আম আদমি পার্টির (AAP) নেতা অরবিন্দ কেজরিওয়াল আজ জন্তর মন্তরে গিয়ে সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে। তিনি এই প্রতিবাদকে তাঁর সমর্থন জানাবেন।

810
দিল্লি হাইকোর্টের নির্দেশ
Image Credit : ANI

দিল্লি হাইকোর্টের নির্দেশ

ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতির কারণে বিষয়টি আদালতেও গড়িয়েছে। বুধবার দিল্লি হাইকোর্ট এই বিষয়ে কেন্দ্র এবং দিল্লি সরকারের থেকে জবাব চেয়েছে। অনশনরত সোনমের জন্য জরুরি চিকিৎসার দাবিতে একটি জনস্বার্থ মামলা (PIL) দায়ের করা হয়েছিল।

আদালতে শুনানির সময় আবেদনকারী রাকেশ কুমার সাইনি সওয়াল করেন যে, দীর্ঘ অনশনের কারণে ওয়াংচুকের স্বাস্থ্যের অবস্থা অনেকটাই খারাপ হয়েছে। তাঁর জীবন বাঁচাতে আদালতের হস্তক্ষেপ জরুরি।

910
সোনম ওয়াংচুকের সমর্থন জোরদার হচ্ছে
Image Credit : ANI

সোনম ওয়াংচুকের সমর্থন জোরদার হচ্ছে

সোনমের এই অনশন বিভিন্ন রাজনৈতিক নেতা এবং সাধারণ মানুষের সমর্থন পাচ্ছে। অন্যদিকে, জন্তর মন্তরে বিক্ষোভও থামার কোনও লক্ষণ নেই। গত ২০ জুন থেকে CJP ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) এবং শিক্ষা মন্ত্রকের জবাবদিহির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে। তাদের আন্দোলন আরও জোরদার করতে আগামী ২০ জুলাই সংসদ পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে দলটি।

1010
ককরোজ জনতা পার্টি
Image Credit : ANI

ককরোজ জনতা পার্টি

নিট-এর পেপার লিক, সিবিএসই পরীক্ষায় গোলমাল -এর প্রতিবাদে দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব হয়েছিল ককরোজ জনতা পার্টি। যন্তর মন্তরে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছিল তারা। অভিজিৎ দিপকে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। সেখানেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয়ে আনশনে বসেন সোনম ওয়াংচুক।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ভিখারির ঘর থেকে উদ্ধার বস্তা বস্তা টাকা! বৃদ্ধার মৃত্যুর পর ভাঙা ঘরে ঢুকতেই চক্ষু কপালে
Recommended image2
Sugar Price: আমদানি সত্ত্বেও ৭% দাম বাড়ছে চিনির! Crisil -এর পূর্বাভাসে কিছুটা স্বস্তি
Recommended image3
India-China Talks: সীমান্ত নিয়ে বেজিংয়ে ২৫তম বৈঠক, মুখোমুখি ডোভাল ও ওয়াং ই
Recommended image4
Census 2027: দেশে কত ভিক্ষুক, কোন রাজ্য শীর্ষে? এই কারণেই জনগণনায় মিলবে না তথ্য
Recommended image5
Aerospace Engineering: কৃত্রিম উপগ্রহ-উৎক্ষেপণ যান সবই বানাবে বেসরকারি কোম্পানি! মোদীর নীতিতে ভুগবে ইসরো? নাকি খুলবে নতুন দিগন্ত
Related Stories
Recommended image1
CJP Protest: দিল্লির রাজপথে ‘আরশোলা বাহিনী’! শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে ধিক্কার Cockroach-দের
Recommended image2
Cockroach Janta Party: তেলাপোকা থেকে ট্রেন্ডিং রাজনীতি! CJP ও প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে নিয়ে চর্চা তুঙ্গে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved