Kolkata Metro: দারুণ খবর! শহরে শুরু হচ্ছে আরও এক মেট্রো রুটের কাজ, ডবল ইঞ্জিন সরকার আসতেই নয়া চমক

Published : Jun 09, 2026, 07:44 AM IST

রাজ্যে সরকার পরিবর্তনের পর মেট্রো রেলের আটকে থাকা কাজগুলিতে গতি এসেছে। চিংড়িঘাটার পর এবার বেলেঘাটা মেট্রো স্টেশন ওভার ব্রিজের কাজ শুরু হতে চলেছে। পাশাপাশি, জোকা ও ডায়মন্ড পার্ক মেট্রোর কাজ শুরু করার জন্য জমিও অধিগ্রহণ করা হচ্ছে।

PREV
16

রাজ্যের পালাবদল হতেই দ্রুত গতিতে এগিয়ে চলেছে কাজ। শহরের আনাচে কানাচে যে সকল কাজ এতদিন আটকে ছিল, তা সব শুরু হচ্ছে একে একে।

26

কিছুদিন আগে চিংড়িঘাটায় ট্রাফিক ব্লক করে ৩৫৫ মিটার অংশের কাজ শেষ করল মেট্রোরেল। তারপরই বেলেঘাটা মেট্রো স্টেশন ওভার ব্রিজ কাজে হাত দিতে চলেছে মেট্রো রেল। এবার বেলঘাটা মেট্রো স্টেশনের কাজ শুরু হতে চলেছে।

36

এদিকে আবার জোকা ও ডায়মন্ড হারবার পার্ক মেট্রোর প্রথম পর্যায়ের কাজ শুরুর পরিকল্পনা চলছে। যদিও নানান আইনি জটিলকা ও পূর্বতন সরকারের অসহযোগিতার কারণে সে কাজ এতদিন আটকে ছিল।

46

এবার ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসতেই মেট্রোর কাজে এল গতি। এবার বেলেঘাটা মেট্রো স্টেশন ওভার ব্রিজ কাজে শুরু হচ্ছে। সঙ্গে জোকা ও ডায়মন্ড পার্ক মেট্রোর কাজ শুরু হবে।

56

জোকা ও ডায়মন্ড পার্ক মেট্রোর কাজ শুরু করতে পাকাপাকি ভাবে জমি অধিগ্রহণের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে রেল মন্ত্রক। জোকা, হাঁসপুকুরিয়া এবং সারমাস্টারচক জুড়ে ৫,৮৭১ বর্গমিটার জমি অধিগ্রহণ করা হবে।

66

দীর্ঘদিন ধরে আটকে ছিল জোকা মেট্রোর কাজ। যা বর্তমানে চলছে জোড় কদমে। এবার ডায়মন্ড পার্ক এই মেট্রোর সঙ্গে যুক্ত করা হবে বলে জানা যাচ্ছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories