
বাংলায় ছুটবে বুলেট ট্রেন, ঢেলে সাজবে কলকাতা মেট্রো, CM-এর পাশে বসে ঘোষণা রেলমন্ত্রীর
রেলমন্ত্রী জানান, মমতার সরকার রেলের কাজে অনুমতি দিত না, আদালতে চলে যেত। এবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলায় ইতিহাস তৈরি হয়েছে। রেলেও আসবে গতি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশে বসে বাংলাকে একের পর এক উপহার দেওয়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ৬ ঘণ্টায় শিলিগুড়ি থেকে দিল্লি যাওয়া যাবে রেলের মাধ্যমে। রেলমন্ত্রী জানান, মমতার সরকার রেলের কাজে অনুমতি দিত না, আদালতে চলে যেত। এবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলায় ইতিহাস তৈরি হয়েছে। রেলেও আসবে গতি। আগামী ৫ বছরে কলকাতা মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন চালু হবে। গড়ে তোলা হবে ১০২টি অমৃত ভারত স্টেশন। ৫৩৮টি ফ্লাইওভার ও আন্ডারপাস করবে রেল। এমন ঘোষণাও করেছেন রেলমন্ত্রী।
Add Asianetnews Bangla as a Preferred Source
