Weather Update: টানা বৃষ্টির সঙ্গে ৫০-৬০ কিমি বেগে বইবে হাওয়া, আজ ভিজবে কোন কোন জেলা?

Published : Jun 09, 2026, 06:55 AM IST

তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিকেলে ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের কারণে অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে।

PREV
15

তীব্র গরমে নাজেহাল অবস্থা সকলের। গুমোট গরম নাস্তানাবুদ করে ছাড়ছে সকলকে।এবার এই আবহে এল ভালো খবর। হাওয়া অফিসের বুলেটিন অনুসারে জেনে নিন আজ কেনব থকবে আবহাওয়া।

25

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুসারে, আজ সকাল থেকেই থাকবে মেঘলা আকাশ। আজ দক্ষিণে র বেশিরভাগ জায়গায় রোদের তেজ কম থাকবে। আজ বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে তীব্র অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে।

35

আজ বিকেলের দিকে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড়। এছাড়াও আজ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে আগামী রবিবার পর্যন্ত হবে ঝড়বৃষ্টি।

45

আজ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যেখানে তীব্র অস্বস্তি বজায় আছে, সেখানেও হতে পারে বৃষ্টি।

55

হাওয়া অফিস জানিয়েছে, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হতে পার ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এছাড়াও, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার-সহ উত্তরের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories