
সকালের পর দুপুরে ফের আত্মহত্যার চেষ্টা। শনিবার দুপুর ৩টে ৯ মিনিট নাগাদ বেলগাছিয়ায় ডাউন লাউনে আত্মহত্যার চেষ্টা করে এক ব্যক্তি। এর জেরে পরিষেবা ব্যাহত রয়েছে। তবে, তাঁকে তৎপরতার সঙ্গে রক্ষা করেছে মেট্রোর নিরাপত্তারক্ষীরা। শেষ পাওয়া খবর অনুসারে, এই মুহূর্তে ব্লু লাইনে গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলছে। দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ। ফলে চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা।
প্রসঙ্গত, দুপুর ৩টে সাত মিনিট নাগাদ বেলগাছিয়াতে ঘটে এই ঘটনা। ডাউন অর্থাৎ শহিদ ক্ষুদিরামগামী এক মেট্রোর সামনে ঝাঁপ দেয় এক ব্যক্তি। তাঁকে লাইন থেকে উদ্ধার করা করা হয়।
এদিকে আজ শনিবার সকাল ৭টা ২০ নাগাদ কালীঘাটে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে উদ্ধারের জন্য থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। দিনের শুরুতে ব্যাহত হয়েছিল পরিষেবা। সে সময় ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এবং টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা সচল ছিল। রবীন্দ্র সদন থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত বন্ধ ছিল পরিষেবা। ফের ৭টা ৫০ নাগাদ সব স্বাভাবিক হয়। এবার ফের একই ঘটনা ঘটল দুপুরে।
এদিকে আবার অন্তিম পর্যায়ের গার্ডার যুক্ত করা সম্পূর্ণ কাজ এবার হতে চলেছে চিংড়িহাটায়। সে কারণেই শুক্রবার রাত থেকেই বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল। টানা ১২০ ঘন্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল। সদ্য জারি হল বিজ্ঞপ্তি। ফ্লাইওভারের শুক্রবার রাত আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে। জানা গিয়েছে, সুকান্ত নগরের কাছে বিশ্ব বাংলা সরনিতে পিলার ৩২৬ থেকে ৩২৭ স্প্যানের কাজের জন্য ৩ জুলাই রাত আটটা থেকে ৬ জুলাই সকাল আটটা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে। কবি সুভাষ-কলকাতা বিমানবন্দর মেট্রো করিডরের চিংড়িঘাটার গার্ডার জুড়ে দেওয়ার অন্তিম পর্যায়ের কাজ চলছে। চিংড়িঘাটা উড়ালপুলের যে অংশটি সুকান্ত নগরের দিকে নামছে, তারা মাথার ওপরের অংশে মেট্রো প্রকল্পের গার্ডার গৌরকিশোর মেট্রো স্টেশনের সঙ্গে জুড়ে দেওয়ার কাজ হবে দুই দফায়।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.