Kolkata Metro: বিভ্রান্তির শিকার হতে চলেছেন যাত্রীরা, প্রায় ৫ দিন বন্ধ থাকবে মেট্রো পরিষেবা, কবে কবে?

Published : Nov 14, 2026, 09:50 AM IST

রক্ষণাবেক্ষণের কাজের জন্য নভেম্বর ও ডিসেম্বরের পাঁচটি রবিবার কলকাতা মেট্রোর ব্লু লাইনে আংশিক পরিষেবা বন্ধ থাকবে। ১৫, ২২, ২৯ নভেম্বর এবং ৬ ও ১৩ ডিসেম্বর সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন স্টেশনের মধ্যে মেট্রো চলাচল ব্যাহত হবে।

PREV
15

মেট্রো যাত্রীদের জন্য এল গুরুত্বপূর্ণ খবর। এবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ হতে চলেছে পরিষেবা। নভেম্বর ও ডিসেম্বর মাসের মধ্যে মোট পাঁচটি রবিবার বন্ধ থাকতে চলেছে পরিষেবা। সদ্য এমনই জানিয়ে দিল মেট্রো কর্তৃপক্ষ।

25

কলকাতা মেট্রোর ব্লু লাইনে একাধিক রবিবার ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে। এর জেরে নভেম্বর ও ডিসেম্বর মাস মিলিয়ে মোট ৫টি রবিবার প্রভাবিত হতে চলেছে। তবে ইয়েলো ও গ্রিন লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে। জেনে নিন কবে কবে বন্ধ থাকবে পরিষেবা।

35

বিজ্ঞপ্তি অনুসারে, ১৫, ২২, ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর মহানায়ক উত্তমকুমার থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে মেট্রো চলাচল বন্ধ থাকবে। অন্যদিকে, ১৩ ডিসেম্বর বন্ধ থাকবে ময়দান থেকে ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা।

45

১৫, ২২, ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর এই চারটি রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তমকুমার স্টেশনের মধ্যে কোনও মেট্রো চলবে না। তবে, এই সময় দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকবে। তেমনই এই কদিন দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার এবং মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর- উভয় দিকে প্রথম মেট্রো চলবে সকাল ৯টায়। শেষ মেট্রো চলবে দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে নির্ধারত সময়সূচি অনুসারে।

55

এদিকে আবার ১৩ ডিসেম্বর রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশনের মধ্যে মেট্রো চলাচল বন্ধ থাকবে। সেদিকে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকবে। আর এদিক দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা। ময়দান থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯.১৫ মিনিট।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories