MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Kolkata Metro: অষ্টমীতে সারারাত ঠাকুর দেখে বাড়ি ফেরার তাড়া? ব্লু-গ্রিন লাইনে ভোররাত পর্যন্ত মিলবে মেট্রো পরিষেবা

Kolkata Metro: অষ্টমীতে সারারাত ঠাকুর দেখে বাড়ি ফেরার তাড়া? ব্লু-গ্রিন লাইনে ভোররাত পর্যন্ত মিলবে মেট্রো পরিষেবা

Kolkara Metro: দুর্গাপুজোয় প্যান্ডেল হপিংয়ে বেরনো মানুষের ভিড় সামাল দিতে বিশেষ মেট্রো পরিষেবার পরিকল্পনা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। সপ্তমী থেকে নবমী পর্যন্ত ব্লু ও গ্রিন লাইনে রাতভর মেট্রো পরিষেবা চালানো হবে। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

3 Min read
Author : Moumita Poddar
Published : Oct 19 2026, 11:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
উৎসবের দিনগুলিতে মেট্রোরেলের বিশেষ বিশেষ পরিষেবা
Image Credit : ‍X

উৎসবের দিনগুলিতে মেট্রোরেলের বিশেষ বিশেষ পরিষেবা

পুজো মানেই প্যান্ডেল হপিং। মাঝের কিছু ঘটনায় উৎসবের আনন্দে কিছুটা ছেদ পড়লেও ঠাকুর দেখা থেকে পিছিয়ে নেই হুজুগে বাঙালি। আর সেই উপলক্ষে আজ অষ্টমী এবং আগমীকাল নবমীতেও রাতভর চলবে মেট্রোরেল। কোন রুটে কখন পাবেন পরিষেবা? রইল বিশদ তথ্য। পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
অষ্টমী ও নবমীতে মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন
Image Credit : Gemini AI Generated

অষ্টমী ও নবমীতে মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন

অষ্টমী ও নবমীতে মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন থাকছে। ১৭, ১৮ তারিখের মতোই ১৯ ও ২০ অক্টোবর দুপুর ১টা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত ব্লু লাইনে পরিষেবা পাওয়া যাবে। প্রতিদিন মোট ২৪৮টি ট্রেন চলবে। ব্যস্ত সময়ে ট্রেনের ব্যবধান থাকবে ৬ মিনিট। এই চার দিন দুপুর ১টায় শহিদ ক্ষুদিরাম, গীতাঞ্জলি ও মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বরগামী ট্রেন পাওয়া যাবে। একই সময়ে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম, দমদম থেকে শহিদ ক্ষুদিরাম এবং শ্যামবাজার থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশে ট্রেন ছাড়বে। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে দুপুর ১টা ২ মিনিটে।

Related Articles

Related image1
Gariahatflyover: পরপর বাইক দুর্ঘটনায় গড়িয়াহাট-চিংড়িঘাটা ফ্লাইওভারে রং বিতর্ক! শুরু রং তোলার কাজ
Related image2
Kolkata Durga Puja: এক অ্যাপেই হারিয়ে যাওয়া প্রিয়জনকে খুঁজে দেবে কলকাতা পুলিশ, লঞ্চ করল ‘বন্ধু’ অ্যাপ
38
রাতের শেষ পরিষেবার ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা
Image Credit : Getty

রাতের শেষ পরিষেবার ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা

রাতের শেষ পরিষেবার ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে ভোর ৩টে ৪৬ মিনিটে এবং শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে ভোর ৩টে ৪৮ মিনিটে। এছাড়া ভোর ৪টেয় শহিদ ক্ষুদিরাম থেকে দমদম এবং দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমারের উদ্দেশে শেষ পরিষেবা পাওয়া যাবে।

48
দশমীতে কিছুটা কমবে মেট্রো পরিষেবা
Image Credit : MODI'S X HANDEL

দশমীতে কিছুটা কমবে মেট্রো পরিষেবা

দশমীতে অবশ্য পরিষেবা কিছুটা কমবে। ২১ অক্টোবর দুপুর ১টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত ব্লু লাইনে মোট ১৪০টি ট্রেন চলবে। ব্যস্ত সময়ে ৮ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। ওই দিন শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশে দুপুর ১টায় প্রথম ট্রেন ছাড়বে। মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে দুপুর ১টা ৫ মিনিটে। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশে প্রথম পরিষেবাও মিলবে দুপুর ১টা ৫ মিনিটে। রাত ১০টা ৩০ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দমদম এবং দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমারের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে।

58
গ্রিন লাইনে রাতভর পরিষেবা
Image Credit : MODI'S X HANDEL

গ্রিন লাইনে রাতভর পরিষেবা

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইনেও পুজোর দিনগুলিতে বাড়তি পরিষেবা থাকছে। মহাপঞ্চমী ও মহাষষ্ঠীতে সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ২৪০টি ট্রেন চালানো হবে। এর মধ্যে ১২০টি আপ এবং ১২০টি ডাউন পরিষেবা। ব্যস্ত সময়ে ৬ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। এই দু দিন হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে ভোর ৬টায়। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৯ মিনিটে। দুই প্রান্ত থেকেই শেষ ট্রেন ছাড়বে রাত ১১টায়।

68
নবমী পর্যন্ত গ্রিন লাইনে পরিষেবা কখন থেকে শুরু ?
Image Credit : MODI'S X HANDEL

নবমী পর্যন্ত গ্রিন লাইনে পরিষেবা কখন থেকে শুরু ?

নবমী পর্যন্ত গ্রিন লাইনে পরিষেবা চলবে দুপুর ১টা ৩০ মিনিট থেকে পরের দিন ভোররাত পর্যন্ত। ১৯ ও ২০ অক্টোবর প্রতিদিন মোট ১৯২টি পরিষেবা চালানোর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৯৭টি আপ এবং ৯৫টি ডাউন ট্রেন। ব্যস্ত সময়ে ট্রেনের ব্যবধান থাকবে ৮ মিনিট। এই চার দিন হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে দুপুর ১টা ৩০ মিনিটে। বিপরীত দিকে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে দুপুর ১টা ৩৪ মিনিটে। রাতের শেষ ট্রেন হাওড়া ময়দান থেকে ছাড়বে ভোর ৩টে ৫২ মিনিটে এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে ছাড়বে ভোর ৩টে ৫৯ মিনিটে।

78
দশমীর মেট্রো আপডেট
Image Credit : stockPhoto

দশমীর মেট্রো আপডেট

দশমীতে গ্রিন লাইনে পরিষেবা চলবে দুপুর ১টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত। ওই দিন মোট ৭৪টি ট্রেন চলবে, যার মধ্যে ৩৭টি আপ এবং ৩৭টি ডাউন। ট্রেনের ব্যবধান থাকবে ১৫ মিনিট। হাওড়া ময়দান থেকে প্রথম ট্রেন ছাড়বে দুপুর ১টা ৩০ মিনিটে এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম ট্রেন ছাড়বে দুপুর ১টা ৩২ মিনিটে। দুই প্রান্ত থেকেই শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে।

88
ইয়েলো লাইনে কখন মিলবে মেট্রো?
Image Credit : Asianet News

ইয়েলো লাইনে কখন মিলবে মেট্রো?

অষ্টমী ও নবমীতে, অর্থাৎ ১৯ থেকে ২০ অক্টোবর পর্যন্ত ইয়েলো লাইনে প্রতিদিন ৭২টি পরিষেবা পাওয়া যাবে। পরিষেবা শুরু হবে বিকেল ৩টেয় এবং চলবে রাত ১০টা ৫৩ মিনিট পর্যন্ত। ব্যস্ত সময়ে ট্রেনের ব্যবধান থাকবে ১২ মিনিট। নোয়াপাড়া থেকে প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩টেয় এবং জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়ার উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩টা ২৪ মিনিটে। শেষ ট্রেন নোয়াপাড়া থেকে ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে এবং জয় হিন্দ বিমানবন্দর থেকে রাত ১০টা ৫৩ মিনিটে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
বাংলা খবর
 
2nd TEST • SA vs AUS
Stumps
SASA
(12.2 ov)20/2
AUSAUS
-
Day 1
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
WB Weather Update: রোদঝলমলে আকাশে মহাঅষ্টমী, কলকাতা ও জেলায় জেলায় পুজো কাটবে নিশ্চিন্তে
Recommended image2
Chorbagan: বুকের উপর প্রচণ্ড চাপে দমবন্ধ, চোরবাগানে নিহতদের ময়নাতদন্ত রিপোর্টে চাঞ্চল্য
Recommended image3
Now Playing
Chorbagan Stampede: পুজো দেখতে যাওয়াই কাল হল শ্রীপর্ণার! বৈদ্যবাটির বাড়িতে হাহাকার, শোকে পাথর
Recommended image4
Now Playing
Chorbagan Stampede: চোরবাগান কাণ্ডে কারা ধৃত? ১০ দিনের হেফাজতে ধৃত ৭, ধৃতদের তালিকায় কারা?
Related Stories
Recommended image1
Gariahatflyover: পরপর বাইক দুর্ঘটনায় গড়িয়াহাট-চিংড়িঘাটা ফ্লাইওভারে রং বিতর্ক! শুরু রং তোলার কাজ
Recommended image2
Kolkata Durga Puja: এক অ্যাপেই হারিয়ে যাওয়া প্রিয়জনকে খুঁজে দেবে কলকাতা পুলিশ, লঞ্চ করল ‘বন্ধু’ অ্যাপ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved