Kolkata Rain Alerts: সেপ্টেম্বরের শেষদিনে কলকাতায় শুস্ক আবহাওয়া, রাজ্যে ফের কবে থেকে বৃষ্টি ?

Published : Sep 30, 2026, 11:27 AM IST

Kolkata Rain Alerts: বুধবার থেকে ফের বৃষ্টি শুরু রাজ্যে! আগামীকাল কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দফতরের ওয়েদার রিপোর্ট? পুজোয় বৃষ্টিতে ভাসবে বাংলা! বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।।

PREV
15
বুধবার থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদলের পূর্বাভাস

বুধবার থেকে দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক পরিবেশ থাকতে পারে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সতর্কতাও জারি নেই। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম সহ সব জেলারই এক কিংবা দুটি অংশে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে।

25
আপাতত সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতাতেও আপাতত সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ মূলত মেঘলা থেকে আংশিক মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আগামী সাত দিন দুর্যোগের সতর্কতা নেই। ফলে পুজোর আগে আপাতত রৌদ্রঝলমল আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।

35
দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া কী রকম থাকবে?

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। আপাতত শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭-২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩-৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। চলতি সপ্তাহে তাপমাত্রা মোটামোটি একই রকম থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে গরম ও অস্বস্তি থাকবে।

45
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট জানুন

উত্তরবঙ্গে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় দার্জিলিং, কালিম্পং সহ একাধিক পাহাড়ি এলাকা ভিজতে পারে। ১ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হবে না আপাতত। সব জেলারই কিছু কিছু জায়গা সামান্য ভিজতে পারে।

55
বৃষ্টি কমে আরও বাড়বে গরম?

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আজ সারাদিন থাকবে গরম। কারণ বাতাসে অত্যাধিক জলীয় বাষ্প থাকবে। আজ তাপমাত্রা ২৭ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। অর্থাৎ আজ বাড়বে গরম।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories