Kolkata Property Tax: সরকারের রাজস্ব বৃদ্ধিতে এবার সম্পত্তি করে ছাড়, নতুন স্কিম চালু কলকাতা পুরসভার

Published : Sep 30, 2026, 08:31 AM IST

Kolkata Property Tax: আবাসিক এলাকা হোক কিংবা কর্মাশিয়াল কাজের জন্য ব্যবহৃত সম্পত্তিতে কর ছাড়ে কলকাতা পুরসভা এলাকার করদাতাদের জন্য এল এক নতুন সুযোগ। কলকাতা পুরসভায় সম্পত্তি করের বকেয়া মেটাতে বিরাট ছাড়ের ঘোষণা চালু হচ্ছে বিশেষ স্কিম। জানুন বিশদে।।

PREV
15
বকেয়া কর আদায়ে কলকাতা পুরসভায় চালু নতুন স্কীম

বকেয়া সম্পত্তি করের বোঝা কমাতে কলকাতা পুরসভা এলাকার করদাতাদের জন্য এল এক নতুন সুযোগ। কলকাতা পুরসভা ইনসেন্টিভ ওয়েভার অফ ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি টু দ্য প্রপার্টি ট্যাক্স পেয়ার্স স্কিম ২০২৬ ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল বকেয়া কর আদায় করে পুরসভার রাজস্ব বৃদ্ধি করা। কারা এবং কীভাবে এই সুবিধা পাবেন

25
মেয়াদ কত দিন পর্যন্ত থাকবে ?

এই স্কিমটি চালু হওয়ার পর থেকে প্রথম ৬ মাস পর্যন্ত বলবৎ থাকবে এবং জনস্বার্থে রাজ্য সরকার এটিকে আরও সর্বোচ্চ ২ মাস বাড়াতে পারে। ছাড়ের মাত্রা (প্রথম ৬ মাস) রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার ও সরকারি উদ্যোগের সম্পত্তিগুলির ক্ষেত্রে সুদ ও পেনাল্টিতে ১০০% ছাড় দেওয়া হবে। আবাসিক রেসিডেন্সিয়াল সম্পত্তির ক্ষেত্রেও সুদ ও পেনাল্টিতে ১০০% ছাড় মিলবে

35
বাণিজ্যিক কমার্শিয়াল সম্পত্তি করে কত শতাংশ ছাড়?

বাণিজ্যিক কমার্শিয়াল সম্পত্তির ক্ষেত্রে সুদে ৭০% এবং পেনাল্টিতে ৯৯% ছাড় পাওয়া যাবে। মিশ্র /মিক্সড প্রকৃতির সম্পত্তির ক্ষেত্রে সুদে ৮০% এবং পেনাল্টিতে ৯৯% ছাড় ধার্য করা হয়েছে। পরবর্তী মেয়াদ: প্রথম ৬ মাস অতিক্রান্ত হওয়ার পর পরবর্তী ২ মাসের মধ্যে কর পরিশোধ করলে রাজ্য/কেন্দ্রীয় বা সরকারি উদ্যোগের সম্পত্তি বাদ দিয়ে অন্যান্য সমস্ত শ্রেণীর সম্পত্তিতে ৬০% সুদ এবং ৯৯% পেনাল্টি মকুব করা হবে।

45
কোন কোন ক্ষেত্রে ১০০% ছাড় বলবৎ ?

সরকারি সম্পত্তিগুলির জন্য এই পুরো মেয়াদ জুড়েই ১০০% ছাড় বলবৎ থাকবে। শর্তাবলী: ৩০শে জুন, ২০২৬ পর্যন্ত উপস্থাপিত বিলের বকেয়া মেটানোর জন্যই এই স্কিম প্রযোজ্য। সম্পূর্ণ বকেয়া কর স্কিমের নির্ধারিত সময়সীমার মধ্যে পরিশোধ করলেই তবেই এই ছাড়ের সুবিধা পাওয়া যাবে। কিস্তিতে বা আংশিক পেমেন্ট করা গেলেও স্কিমের মেয়াদের মধ্যেই পুরো বকেয়া মিটিয়ে ফেলতে হবে।

55
আইনি জটিলতা রয়েছে?

এই স্কিমের সুবিধা নিতে হলে পুরসভা বা অন্য কোনও আইনি ফোরামে বার্ষিক মূল্যায়ন বা কর সংক্রান্ত চলমান মামলা বা বিরোধ প্রত্যাহার করে নিতে হবে। বকেয়া করদাতারা এই ওয়াইভার স্কিমের সুযোগ নিয়ে তাঁদের পুরকর সংক্রান্ত দীর্ঘদিনের বকেয়া এককালীন নিষ্পত্তির সুযোগ গ্রহণ করতে পারবেন।

Read more Photos on
click me!

Recommended Stories