Kolkata Water Supply: কতদিনে মিটবে দুর্ভোগ? টালার পাইপ নিয়ে কী জানাচ্ছেন ইঞ্জিনিয়াররা?

Published : Nov 11, 2026, 07:47 AM IST
tala flooded after 72 inch pipe burst power cut water supply hit

সংক্ষিপ্ত

টালা রেল ব্রিজের নিচে ব্রিটিশ আমলের প্রধান জলের পাইপে ফাটল ধরায় কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের চরম সমস্যা দেখা দিয়েছে। এই ফাটল মেরামতির কাজে আরও দুই দিন সময় লাগতে পারে বলে পুরসভা জানিয়েছে।

দেখতে দেখতে তিন দিন হতে চলল। তাও কাটেনি বিপদ। কোথাও কল থেকে সরু হয়ে জল পড়ছে। কোথাও আবার জলই আসছে না। কলকাতার উত্তর থেকে দক্ষিণের বিস্তীর্ণ আর কদিন চলবে সমস্যা? জানিয়ে দিল পুরসভার ইঞ্জিনিয়ররা। কলকাতা পুরসভার জল সরবরাহ দফতক বলছে, টালা রেল ব্রিজের নিচে রেললাইনের তলায় ১৮০০ মিলিমিটার ব্যাসের বড় জলের পাইপে গর্ত। সেটা ঠিক করতে কিছুটা সময় লাগবে।

জানা গিয়েছে, টালার মেন পাইপের বেশ কয়েকটি শতাব্দী প্রাচীন। ১৯১১ সালে ব্রিটিশ আমলে বসানো হয়েছিল। তারপর থেকে সেটাই আছে। এত বড় পাইপ বার বার বদল করা সম্ভব না। তাই মাঝে মধ্য়ে ফাটলের ঘটনা ঘটতে পারে। তবে, তা যে মেরামতযোগ্য, এমন জানিয়েছেন তাঁরা। এই জল লিকেজের ঘটনা ধরা পড়তেই দ্রুত সারানোর কাজ শুরু হয়েছে। মেরামতির কাজ শেষ হতে ২ দিন লাগতে পারে। সে কারণে আপাতত জলের প্রেসার কিছুটা কম থাকতে পারে। সাপ্লাই সাময়িক বন্ধও থাকতে পারে।

জানা গিয়েছে, এই জল সরবরাহ সংক্রান্ত সমস্যার প্রভাব পড়েছে মূলত আটটি এলাকায়। সিআর অ্যাভিনিউস রাজাবাজার, পার্ক সার্কাস, এজেসি বোস রোড, কলেজ স্ট্রিট, বিধান সরণি, বালিগঞ্জ এবং কসবা।

অনেকেরই ভুল ধারণা আছে এই জল মাটির তলা থেকে তোলা হয়। আসলে কলকাতার পানীয় জলের প্রধান উৎস হুগলি নদী। সেখান থেকে জল তুলে প্রথমে পানিহাটির কাছে পলতা জলপ্রকল্পে পরিশোধন করা হয়। পরিশোধিত জল পাইপের মাধ্যমে কলকাতার দিকে আসে। টালা-সহ বিভিন্ন পাম্পিং স্টেশন ও ভূগর্ভস্থ জলাধারে জল জমা রাখা হয়। বুস্টার পাম্পিং স্টেশনের সাহায্যে বিভিন্ন দিকে ছোট ও মাঝারি পাইপলাইনে করে জল সাপ্লাই দেওয়া হয়।

প্রসঙ্গত, টালা রেল ব্রিজের নিচে ব্রিটিশ আমলের প্রধান জলের পাইপে ফাটল ধরায় কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের চরম সমস্যা দেখা দিয়েছে। এই ফাটল মেরামতির কাজে আরও দুই দিন সময় লাগতে পারে বলে পুরসভা জানিয়েছে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

এবছর আর কাউকে ভাইফোঁটা দেবেন না মমতা, কেন এমন সিদ্ধান্ত? ব্যাখা দিলেন কুণাল ঘোষ
আজ ভাইফোঁটায় বৃষ্টির সম্ভাবনা, ঘূর্ণাবর্তের জেরে জারি হলুদ সতর্কতা, ভিজবে কোন কোন জেলা?