Babun Banerjee: ভাইফোঁটার আগে দিদির প্রতি ক্ষোভ, শুভেন্দুকে প্রণাম মমতার ভাইয়ের

Published : Nov 10, 2026, 11:21 PM IST
Mamata Brother Babun Banerjee

সংক্ষিপ্ত

Mamata Banerjee Brother Babun: ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক দীর্ঘদিন ধরেই ভালো নয়। অতীতে প্রকাশ্যে দিদির প্রতি ক্ষোভপ্রকাশ করেছেন বাবুন। মমতাও বলে দিয়েছেন, বাবুনের সঙ্গে সম্পর্ক ভালো নয়। এবার প্রকাশ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রতি সমর্থনের কথা জানালেন বাবুন।

Babun Banerjee: বুধবার ভাইফোঁটা। তার আগের দিন সন্ধেবেলা দিদির প্রতি আনুগত্য প্রকাশ করার বদলে দাদার পাশে বাবুন বন্দ্যোপাধ্যায়! দিদিকে প্রণাম করে আশীর্বাদ নেওয়ার বদলে দাদার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন! প্রকাশ্যে বলেও দিলেন, দিদির কাছ থেকে ভাইফোঁটা নিতে যাবেন না। দিদির নাম মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি নিজের দিদি। দাদা বলে যাঁকে ডাকলেন, তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রকাশ্যে সহোদরার প্রবল প্রতিপক্ষের প্রতি সমর্থন জানালেন বাবুন। তাঁর এই আচরণে রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন, মমতার সঙ্গে সম্পর্ক ভালো নয় বলেই তাঁর সবচেয়ে বড় প্রতিপক্ষ শুভেন্দুর পাশে বাবুন। তিনি 'শত্রুর শত্রু আমার মিত্র' নীতি নিয়ে চলছেন। আবার অনেকে বলছেন, বিভিন্ন ক্রীড়া সংস্থার প্রধান হিসেবে থাকাকালীন যে সব দুর্নীতির অভিযোগ উঠেছে, সেগুলি থেকে বাঁচতেই মুখ্যমন্ত্রীর শরণে বাবুন।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Kolkata Crime: সঙ্গীর ওপর নজরদারি আর সন্দেহের কারণে গড়িয়ায় লিভ ইন পার্টনার খুন? সব জানাল পুলিশ
AI Attendance System: পুজোর ছুটির পর স্কুল খুললেই নতুন নিয়ম? আর নয় রোলকল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই বলে দেবে হাজিরার রেকর্ড