Kolkata Weather News: সকাল থেকেই আকাশের মুখ উজ্জ্বল থাকলেও বেলা বাড়তেই শুরু হয়েছে রোদ-বৃষ্টির খেলা। কখনও রোদ কখনও আবার বৃষ্টি। কলকাতা সহ শহরতলিতে আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব কাটিয়ে উঠতে না উঠতেই ফের বৃষ্টির ভ্রুকুটি বাংলার আকাশে। আজও রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট বজায় থাকবে।
25
কলকাতার আবহাওয়ার আপডেট
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার সারাদিনই কলকাতাতেও মেঘলা আকাশের সঙ্গে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
35
দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা?
আজ বুধবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মূলত বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সতর্কতা রয়েছে। আগামীকালও একই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা। তবে ২৮ ও ২৯ অগাস্ট দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। ৩০ অগাস্টও কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গেও স্বস্তি নেই। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাহাড়ি ও সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ফলে পাহাড়ে ধস এবং নিচু এলাকায় জল জমার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
55
কতদিন পর্যন্ত চলবে বৃষ্টির দাপট?
সব মিলিয়ে সপ্তাহের শেষ পর্যন্ত বাংলার আকাশে বর্ষার দাপট বজায় থাকারই ইঙ্গিত। তাই বাইরে বেরোনোর আগে আবহাওয়ার আপডেট দেখে বেরোনোই ভালো। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ রয়েছে। অর্থাৎ এখনই পুরোপুরি বৃষ্টির হাত থেকে রেহাই নয়—আগামী কয়েকদিনও বাংলার আকাশে মেঘ-বৃষ্টির খেলা চলবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.