West Bengal Weather: সপ্তাহান্তে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস, তুমুল বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি

Published : Apr 10, 2026, 06:37 AM IST

Kolkata Weather News: ঠান্ডার আমেজ যেন শেষ হয়েও শেষ হচ্ছে না। শুক্রবার সকাল থেকেই কুয়াশাছন্ন চারদিক। সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
16
কলকাতার আজকের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজকেও দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাতে বিক্ষিপ্ত ভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের ঝড়-বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। উইকেন্ডে তাপমাত্রা বাড়বে! ফিরবে গরম ও অস্বস্তি!

26
বজ্রগর্ভ মেঘের কারণে বৃষ্টির সম্ভাবনা

উত্তর প্রদেশ থেকে মণিপুর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। উত্তরবঙ্গের উপর দিয়ে এই অক্ষরেখা বিস্তৃত। এর টানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে প্রচুর পরিমাণে। এই জলীয় বাষ্প থেকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। আজ এই অক্ষরেখার প্রভাব কমতে থাকবে। আবহাওয়ার উন্নতি।

36
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট

হাওয়া অফিস সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা, হাওড়া, নদীয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই ছয় জেলাতে।

46
ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা কোন কোন জেলায়?

শুক্রবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ আরও কমবে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। উইকেন্ডে শনিবার থেকে সোমবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া তাপমাত্রা বাড়বে। তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান। সোম এবং মঙ্গলবার স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে পশ্চিমের দু-এক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা

56
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট

আজ সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে হালকা হাওয়া। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা বাতাস। শুক্রবার শুধুমাত্র ওপরের দিকের পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস। উইকেন্ডে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও একটু কমবে। তাপমাত্রা সামান্য বাড়বে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।

66
ফের নামবে তাপমাত্রা

ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের নিচে। আজ সকাল থেকেই মেঘলা আকাশ। পরে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। আজকেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে হালকা ঝড়ো হাওয়া বইতে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে হাওয়া বদল। রবিবারের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস। উইকেন্ডে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.০ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ১০০ শতাংশ। বৃষ্টি হয়েছে ১৫.২ মিলিমিটার।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories