BJP: সংখ্যালঘু 'কাঁটা' সরিয়ে হিন্দু ভোটেই কী দক্ষিণবঙ্গ জিততে পারবে বিজেপি? কী বলছে তথ্য

Published : Apr 09, 2026, 09:52 PM IST

BJP Targets Hindu Dominated: বঙ্গে বাম আমল থেকেই দক্ষিণবঙ্গ তৃণমূল কংগ্রেস শক্তিশালী। কলকাতা-সহ একাধিক জেলায় তৃণমূলের শক্ত ভিত রয়েছে। এই অবস্থায় বঙ্গ দখলে উত্তরবঙ্গে তৃণমূলকে টক্কর দিতে পারলেও দক্ষিণবঙ্গে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে। 

PREV
110
বঙ্গে বিজেপির অবস্থান

বঙ্গে বাম আমল থেকেই দক্ষিণবঙ্গ তৃণমূল কংগ্রেস শক্তিশালী। কলকাতা-সহ একাধিক জেলায় তৃণমূলের শক্ত ভিত রয়েছে। এই অবস্থায় বঙ্গ দখলে উত্তরবঙ্গে তৃণমূলকে টক্কর দিতে পারলেও দক্ষিণবঙ্গে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে।

210
ক্ষমতা দখলের লড়াই

বঙ্গে শাসন ভার তারই হাতে থাকে যার হাত দক্ষিণবঙ্গের ক্ষমতা থাকে। আর সেই কারণে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে তৃণমূলের আধিপত্য বেশি থাকলেও রাঢ এলাকা ছিল তাদের শক্ত ঘাঁটি। কিন্তু এখনও বিজেপি রাঢ়়বঙ্গ বা জঙ্গলমহলে তেমন শক্তপোক্ত ভিত তৈরি করতে পারেনি।

310
সাবধানী বিজেপি

এবার ২০২১ সালের মত আর ভুল করতে রাজি নয় গেরুয়া শিবির। আর সেই কারণে যথেষ্ট সাবধানে পা ফেলছে। হিন্দু অধ্যুষিত এলাকাগুলি টার্গেট করছে বিজেপি। পাশাপাশি যে সব এলাকায় তৃণমূলের শক্তি কম বা ভোট ভাগের আশঙ্কা রয়েছে সেখানেই রীতিমত নজর দিচ্ছে গেরুয়া শিবির।

410
কলকাতা

প্রথমেই নজর দেওয়া যাক কলকাতা জেলার ওপর। কলকাতায় বাম আমল থেকেই তৃণমূলের শক্তি ঘাঁটি। বাম আমলেই পুরসভা ছিল তৃণমূলের দখলে। কিন্তু এবার বিধানসভা নির্বাচনে বিজেপি এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয়। আর সেই কারণে বেছে বেছে প্রার্থী করেছে। তৃণমূলের পাশাপাশি কলকাতায় বিজেপির প্রতিপক্ষ বাম আর কংগ্রেসও। আর সেই কারণে প্রার্থী থেকে প্রচার- সবেতেই গুরুত্ব রয়েছে গেরুয়া শিবিরের।

510
হিন্দু অধ্যুষিত জেলা

২০১১ সালের আদমসুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গে সবথেকে বেশি হিন্দুর বাস পূর্ব মেদিনীপুরে। আর সেই কারণেই এবার নির্বাচনে সেখানে বিজেপির কাছে সবথেকে জোর পেয়েছে এই জেলা। এই জেলায় ৮৮% হিন্দুর বাস। গত পাঁচ বছর ধরে এই জেলায় ঘাম ধরিয়েছেন শুভেন্দু।

610
বাকি জেলা

২০১১ সালের আদমসুমারি অনুযায়ী হিন্দু আধিপত্যের দ্বিতীয় জেলা হল পুরুলিয়া (৮৩%), হুগলি (৮২% ) পশ্চিম মেদিনীপুর (৭৮% ) , বাঁকুড়া (৭৭%)। এই জেলাগুলিতেও এবার বিজেপি রীতিমত শক্তিশালী সংগঠন তৈরি করেছিল। কিন্তু জনতার রায় কোন দিকে যাবে তা জানার জন্য অপেক্ষা ৪ মে পর্যন্ত।

710
২০২১-এর ফল

হিন্দু অধ্যুষিত জেলাগুলিতে ২০২১ সালে বিধানসভা নির্বাচনে আশাপ্রদ ফল করেনি বিজেপি। সেবার রাজ্যে ২৯৪টি আসনের মধ্যে ৭৭টি আসন পেয়েছিল বিজেপি। উত্তরবঙ্গে ৫৪টি আসনের মধ্যে ৩০টি ছিল বিজেপির দখলে। আর দক্ষিণবঙ্গে ২৪০টি আসনের মধ্যে ৪৭টি আসন পেয়েছিল গেরুয়া শিবির।

810
এগিয়ে বিজেপি

সেবার বিজেপি মূলত জঙ্গলমহল (পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর) এবং নদীয়া-বনগাঁ মতুয়া বেল্ট থেকে দক্ষিণবঙ্গে তাদের অধিকাংশ আসন পেয়েছিল।

910
শক্তি কম

বিজেপি শক্তি কম কলকাতা, হাওড়া, হুগলির মত হিন্দু অধ্যুষিত জেলাগুলিতে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা- সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশাপাশি পিছিয়ে পড়া তফসিলি জাতি ও উপজাতির বাস সেখানেও কিছুটা নড়বড়ে বিজেপির ভিত। তবে গতবার মতুয়া অধ্যুষিত বনগার ৫টি আসনই পেয়েছিল বিজেপি।

1010
লড়াই কঠিন

উত্তরবঙ্গে বিজেপির লড়াই যতটা সহজ, দক্ষিণবঙ্গে বিজেপির লড়াই ঠিক ততটাই কঠিন বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। কারণ এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশাপাশি তফসিলি জাতি ও উপজাতিদের সঙ্গেও বিজেপিকে লড়াই করতে হবে। যেখানে তৃণমূলের নিজস্ব একটি ভোট ব্যাঙ্ক রয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories