Kolkata Weather: ঘূর্ণাবর্তের কারণে বাংলার আকাশে ফের দুর্যোগের মেঘ! কিছুক্ষণের মধ্যেই তুমুল বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি

Published : May 05, 2026, 11:21 AM IST

Today Kolkata Weather: রাজ্যে রাজনৈতিক হাওয়া বদলের সঙ্গে সঙ্গে আবহাওয়া বদলেরও বড়সড় ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের। বৈশাখের শেষবেলায় সপ্তাহের শুরুতেই কালবৈশাখীর দাপট। সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
আজকের আবহাওয়ার আপডেট

সোমের পর মঙ্গলেও হাওয়া বদল। সোমবার সন্ধ্যার পর থেকেই দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। মঙ্গলেও সেই বারিধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সূত্রের খবর, সোমবার বিকেলের পর ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে। কমে গিয়েছে ভ্যাপসা গরমে অস্বস্তি ভাব। তবে মঙ্গলবার সকালেও দক্ষিণবঙ্গে দু-এক পশলা বৃষ্টি হওয়ায় আজও ঠান্ডা ঠান্ডা আমেজ রয়েছে বাতাসে।

25
কলকাতার আবহাওয়া

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গিয়েছে। আকাশ বেশিরভাগ সময়ই মেঘলা থাকবে এবং বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব হতে পারে বেশ কিছু জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতাও থাকছে। 

35
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট

উত্তরবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব হতে পারে মালদা জেলাতে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টি। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ো বাতাসের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস এর সর্তকতা।

45
দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষত ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা- এই জেলাগুলিতে আজ অধিকাংশ জায়গায় বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

55
ব্যাপক ঝড়বৃষ্টির পূর্বাভাস

মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে রাজ্য জুড়ে। বিক্ষিপ্তভাবে কালবৈশাখী এবং ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি আজ এবং মঙ্গলবার বেশিরভাগ জেলাতে। বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ো হওয়া চলবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories